CSK VS RCB | IPL 2025 : ঘরের মাঠেই বিধ্বস্ত চেন্নাই, বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারলেন না ধোনিরা

CSK VS RCB | IPL 2025 : ঘরের মাঠেই বিধ্বস্ত চেন্নাই, বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারলেন না ধোনিরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠেই ছন্নছাড়া পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  ১৯৬ রান তাড়া করতে গিয়ে ১৪৬ রানেই শেষ মহেন্দ্র সিং ধোনিদের দৌড়। আট উইকেট হারিয়ে ৫০ রানে আরসিবি-র কাছে হারল চেন্নাই সুপার কিংস। আইপিএলের পয়েন্টস টেবিলে শীর্ষেই থেকে গেল বেঙ্গালুরু।

টসে জিতে প্রথম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়েকোয়াড। কিন্তু চেন্নাইয়ের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ১৯৭ রানের টার্গেট খাড়া করে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই রান করতে তার হারায় ৭ উইকেট।

শুরুতেই সল্টের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছিল বেঙ্গালুরু। কিন্তু তাঁকে মাত্র .০৯ সেকেন্ডে স্টাম্প করে দেন ধোনি। ভালো শুরু করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। ক্যাচ নিয়ে তাঁকে ফেরান রুতুরাজ গায়েকোওয়াড। এরপর একের পর এক ক্য়াচ মিস করে চেন্নাই সুপার কিংস। রজত পাতিদার বাঁচেন দীপক হুড়া, খলিল আহমেদের ছাড়া ক্যাচে। লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন বিরাট কোহলি। নুর আহমেদের বলে রাচীন রবীন্দ্রর হাতে ক্য়াচ দিয়ে ৩১ রানে ফেরেন তিনি। নুরের বলে বোল্ড হন লিয়াম লিভিংস্টেন। পাতিদার হাফ সেঞ্চুরি করে আউট হন। শেষবেলায় টিম ডেভিড এসে ৮ বলে ২২ রান করেন। শেষপর্যন্ত ১৯৬ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস। পাতিদার করেন ৫১ রান। নুর আহমেদ ৩৬ রানে তুলে নেন ৩ উইকেট। সল্ট আউট হন ৩২ রানে।

এদিকে, চেন্নাই ১৯৬ রান তাড়া করতে নেমে মানসিকভাবে খানিকটা পিছিয়েই ছিল। তাদের আরও চাপে ফেলে দেন বেঙ্গালুরুর বোলাররা। হেজেলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়ালদের সামনে অনেকটাই গুটিয়ে যায় চেন্নাই। দ্বিতীয় ওভারেই ত্রিপাঠিকে ফেরান হেজেলউড। খাতা না খুলেই আউট হন রুরুরাজ। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে।দীপক হুডা ও স্যাম কারেন  টিকে থাকার চেষ্টা করলেও বহু বল তারা মিস করেন। ভুবনেশ্বরের বলে ৪ রান করে আউট হন হুডা। লিভিংস্টোনের বলে ৮ রান করে আউট হন কারেন। মাত্র ৫২ রানে ৪ উইকেট হারায় সিএসকে।  মাত্র ৩০ বলে ৪১ রান করে যশ দয়ালের বলে রাচিন আউট হলে বড় ধাক্কা খায় চেন্নাই। ওই ওভারেই ১৯ রানে পড়ে যান শিবম। মাত্র ৮০ রানে ৬ উইকেট হারায় চেন্নাই। একটা সময় এমন দাঁড়ায় যে ৩৬ বলে ১১০ রানের টার্গেট দাঁড়িয়ে যায় চেন্নাইয়ের সামনে। ধোনি একটা চেষ্টা করেছিলেন। ১৬ বলে করেন ৩০ রান। শেষপর্যন্ত ১৪৬ রানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। ৫০ রান জয় তুলে নেয় বেঙ্গালুরু।

(Feed Source: zeenews.com)