
রাজ্যের ওষুধ বিক্রেতাদের সর্ববৃহৎ সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনকে এবং সরকারি সেন্ট্রাল মেডিক্যাল স্টোরকেও সতর্ক করা হয়েছে।
নয়াদিল্লি: জলাতঙ্কের নকল ভ্যাকসিন ঘিরে তোলপাড় দেশ। অভয়র্যাব নামে এই ভ্যাকসিন বেসরকারি ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। অভিযোগ তারই নকল ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। নকল ভ্যাকসিনের ব্যাচ নম্বর KA – 24014। তেলেঙ্গানার হিউম্যান বায়োলজিক্যালস ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিন দিল্লির ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে সেখানকার ওষুধ ব্যবসায়ীদের সংগঠনকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকেও সতর্ক করা হয়েছে। দিল্লি, মুম্বই, আহমেদাবাদ এবং লখনউতে সবথেকে বেশি ছড়িয়েছে এই ভ্যাকসিন।
