SSC Scam Case: শহিদ মিনারে রাতভর অবস্থানে বঞ্চিত শিক্ষকেরা। আগামী দিনের প্রতিবাদ আন্দোলন কী ভাবে হবে সেই নিয়ে আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বঞ্চিত শিক্ষকেরা। তেমনটাই জানাচ্ছেন বঞ্চিত শিক্ষক সংগঠন।
স্কুলে ঢুকতে নারাজ চাকরিহারা শিক্ষকরা
কলকাতা: শহিদ মিনারে রাতভর অবস্থানে বঞ্চিত শিক্ষকেরা। আগামী দিনের প্রতিবাদ আন্দোলন কী ভাবে হবে সেই নিয়ে আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বঞ্চিত শিক্ষরা। তেমনটাই জানাচ্ছেন বঞ্চিত শিক্ষক সংগঠন।
এদিকে গতকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করা সত্ত্বেও আজ থেকে স্কুলে যেতে নারাজ ২০১৬ সালের বঞ্চিত শিক্ষকদের একাংশ। তাঁরা স্পষ্ট জানান, “আজ থেকে আমরা স্কুলে যাব না।” একইসঙ্গে তিনটি দাবি করেন তাঁরা। বঞ্চিত শিক্ষকদের দাবি, “১) নতুনভাবে আমরা পরীক্ষায় বসতে যাব না। ২) মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ৩) যোগ্য অযোগ্যদের তালিকা কাগজের নোটিফিকেশন দিয়ে প্রকাশ করতে হবে।
প্রসঙ্গত, সোমবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে যোগ্যদের চাকরি যাবে না আশ্বাস দিয়ে শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “আমাদের প্ল্যান A, B, C, D, সব রেডি। আপনাদের চাকরি তো এখনও কেউ রিমোট করেনি। আপনি আপনার কাজ করুন না। কেউ যেতে বারণ করেছে? দু মাস কষ্ট করতে হবে। চিন্তা নেই এই দুমাস পুষিয়ে দেব। যাঁরা যোগ্য নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। আপনারা বাচ্চাদের মানুষ করুন। আপনারা ভলান্টিয়ার সার্ভিস দিন।”
তাতেই শিক্ষকদের একাংশ থেকে প্রশ্ন হতে বেতন নিয়ে। এরপরেই তাঁরা আজ স্পষ্ট জানালেন তাঁরা তাঁদের সংশয় না কাটলেও তিন দাবি মানা না হলে কোনওমতেই স্কুলে যাবেন না।
(Feed Source: news18.com)