
নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বে চর্চা চরমে। গ্রাফে যখন উদ্বেগের রেখা তির্যক, ঠিক তখনই বড় বার্তা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট হোয়াইট হাউজের। আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
NEW TRUTH SOCIAL FROM PRESIDENT TRUMP:
🇨🇳125% TARIFF ON CHINA
🌎90-DAY PAUSE & LOWERED 10% RECIPROCAL TARIFF FOR OTHER COUNTRIES🚨EFFECTIVE IMMEDIATELY pic.twitter.com/Gt5Bd6276m
— The White House (@WhiteHouse) April 9, 2025
আমেরিকার নয়া শুল্কনীতি আগামী ৯০ দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কপাল পুড়ল শুধু চিনের। কারণ চিন ছাড়া বাকি সকল দেশের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে। চিন ছাড়া বিশ্বের বাকি দেশগুলিতে ফিরল আপাতত স্বস্তি। যদিও চিনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আজ্ঞে হ্যাঁ, এবার চিনা পণ্যের উপর ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
(Feed Source: abplive.com)
