
West Bengal Education: এ বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একাদশ শ্রেণির পরীক্ষার মার্কস অনলাইনের জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিকে পাঁচটি নতুন বিষয় যুক্ত হতে চলেছে নতুন শিক্ষাবর্ষ থেকে। (প্রতীকী ছবি)
কলকাতা: একদিকে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের প্রভাব স্কুলগুলিতে। অন্যদিকে, মুর্শিদাবাদে ওয়াকফ প্রতিবাদের জেরে অশান্তির জের। বিভিন্ন এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা।
ইন্টারনেট পরিষেবা না থাকায় মার্কস আপলোডে সমস্যা তৈরি হয়েছে। মুর্শিদাবাদ ঘিরে একাধিক স্কুলে এই সমস্যা তৈরি হয়েছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। এ বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একাদশ শ্রেণির পরীক্ষার মার্কস অনলাইনের জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সাম্প্রতিক ঘটনার ফলে বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা পুরো বিষয়টি নজরে রাখছি। সময়সীমা বৃদ্ধি করা হবে।” এদিকে শিক্ষকদের একাংশের বক্তব্য, শুধু ইন্টারনেট পরিষেবা নয়, দ্বিতীয় সিমেস্টারের বিষয়ভিত্তিক খাতা দেখার শিক্ষকেরও অভাব রয়েছে বিভিন্ন স্কুলে চাকরি বাতিলের জেরে।
এখনও বহু স্কুলে দ্বিতীয় সিমেস্টারের খাতা দেখাই সম্পূর্ণ হয়নি শিক্ষকের অভাবে। একদিকে যেরকম ইন্টারনেট পরিষেবা বন্ধ। অন্যদিকে, বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুলের পঠনপাঠন বন্ধ। ফলে নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে তৃতীয় সিমেস্টারের ক্লাস শুরু করা যায়নি। সেপ্টেম্বর মাসে পরীক্ষা ক্লাস শেষ কী করে হবে, তা নিয়ে প্রশ্ন শিক্ষকদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
(Feed Source: news18.com)
