Uttar Pradesh Doctor Viral Video: পাঁচ বছরের শিশুকে দিয়ে সিগারেটে টান, সরকারি ডাক্তারবাবুর উদ্ভট চিকিৎসা! ভাইরাল ভিডিও হতেই ট্রান্সফার

Uttar Pradesh Doctor Viral Video: পাঁচ বছরের শিশুকে দিয়ে সিগারেটে টান, সরকারি ডাক্তারবাবুর উদ্ভট চিকিৎসা! ভাইরাল ভিডিও হতেই ট্রান্সফার

গত মার্চ মাসে এই ঘটনা ঘটে৷ বিষয়টি জানাজানি হতেই ওই চিকিৎসককে জেলার সদর দফতরে ট্রান্সফার করা হয়৷

চিকিৎসার নামে এ কী করলেন চিকিৎসক? ছবি-এক্স থেকে

ঠান্ডা লেগেছে বলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ বছরের বালককে৷ চিকিৎসার নামে সেই বালকের মুখেই সিগারেট গুঁজে দিলেন চিকিৎসক স্বয়ং৷ শুধু তাই নয়, নিজেই লাইটার থেকে আগুন ধরিয়ে দিয়ে শিশুটিকে সিগারেট টানা শেখালেন ওই চিকিৎসক৷