SSC: ‘যোগ্য’দের চাকরি কি আপাতত বহাল? এসএসসি মামলায় ফের ‘সুপ্রিম’ শুনানি!

SSC: ‘যোগ্য’দের চাকরি কি আপাতত বহাল? এসএসসি মামলায় ফের ‘সুপ্রিম’ শুনানি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এত জন শিক্ষক এবং শিক্ষাকর্মী হঠাৎ চলে গেলে স্কুল চলবে কী করে? মধ্যশিক্ষ পর্ষদের আবেদনে ভিত্তি ফের সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানির সম্ভবনা। কবে? আগামীকাল, বৃহস্পতিবার। সেক্ষেত্রে নতুন সওয়াল-জবাব হতে পারে।

গতকাল এসএসসি মামলার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।  সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ফলে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল। ফলে চাকরি দিয়েছে  ২৬ হাজার শিক্ষকের। পাল্টা শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ। আবেদনে উল্লেখ, এই রায়ের মধ্যে রাজ্যের শিক্ষাব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে। অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না। রাজ্যের ৯,৪৮৭টি উচ্চ বিদ্যালয় এবং ৬,৯৫২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সঙ্কট তৈরি হবে।

আগামিকা বৃহস্পতিবা সেই মামলাটিরই শুনানি হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। আজ, বুধবার সন্ধ্যায় যে তালিকায় প্রকাশ্যে এসেছে, সেই তালিকায় ৩৫ নম্বর রয়েছে মামলাটি।  এখন সুপ্রিম কোর্ট যদি রায় পুনর্বিবেচনা করতে রাজি হলে বড়সড় স্বস্তি পাবেন চাকরিহারারা।  আর উল্টোটা হলে  সব আইনি পথ বন্ধ হয়ে যাবে।

সুপ্রিম কোর্টের রায়ে যাঁদের চাকরি দিয়েছে, তাঁদের মধ্যে অনেকেই  ‘চিহ্নিত অযোগ্য’। তাঁদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর বাকিদের অর্থাত্‍ যাঁরা  ‘চিহ্নিত অযোগ্য’ নন, তাঁদের অবশ্য বেতন ফেরত দিতে হবে না। পর্ষদের আবেদন, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’ নন, এমন শিক্ষকদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি থাক।

(Feed Source: zeenews.com)