Murshidabad: বন্ধ ইন্টারনেট, চোখেমুখে এখনও ভয়-উদ্বেগ, ধীরে ধীরে বাড়ি আসছেন ঘরছাড়ারা

Murshidabad: বন্ধ ইন্টারনেট, চোখেমুখে এখনও ভয়-উদ্বেগ, ধীরে ধীরে বাড়ি আসছেন ঘরছাড়ারা

Murshidabad: চোখেমুখে ভয়, উদ্বেগ! আবার বাড়ি ফিরতে পারার স্বস্তিও রয়েছে মুখের ভাষায়। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের হিংসাকবলিত এলাকায় ঘরছাড়ার সংখ্যা আনুমানিক ৫০০। ইতিমধ্যে অধিকাংশ জন বাড়ি ফিরেছেন। বাকিদেরও শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।

* ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামশেরগঞ্জ, সুতি

মুর্শিদাবাদ: ছেলেদের কাঁধে ব্যাগপত্র। মহিলাদের কাঁখে পুটলি। কারও কারও সঙ্গে আছে শিশু। অনেকের পিছু পিছু গবাদি গরু-ছাগল। কয়েক দিন পর তাঁরা সকলেই বাড়ি ফিরছেন। চোখেমুখে ভয়, উদ্বেগ! আবার বাড়ি ফিরতে পারার স্বস্তিও রয়েছে মুখের ভাষায়। প্রশাসন সূত্রে খবর, মুর্শিদাবাদের হিংসাকবলিত এলাকায় ঘরছাড়ার সংখ্যা আনুমানিক ৫০০। ইতিমধ্যে অধিকাংশ জন বাড়ি ফিরেছেন। বাকিদেরও শীঘ্রই বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।