Elderly Couple Marriage: ৬৪ বছর আগে বাড়ির অমতে ঘর ছেড়েছিলেন, নাতি-নাতনিদের হাত ধরে বিয়ের পিঁড়িতে বসলেন গুজরাতের দম্পতি!

Elderly Couple Marriage: ৬৪ বছর আগে বাড়ির অমতে ঘর ছেড়েছিলেন, নাতি-নাতনিদের হাত ধরে বিয়ের পিঁড়িতে বসলেন গুজরাতের দম্পতি!
এই কাহিনী সামনে আসতেই সুন্দর বলছেন সবাই। (ছবি- সমাজমাধ্যম)

আহমেদাবাদ: একে অন্যকে ভালবাসতেন কিন্তু বাধ সাধেন দুই বাড়ির পরিবার। তাই বাড়ির অমতে দুজনেই ঘর ছেড়ে সংসার শুরু করেছিলেন। এরপরে কেটে গিয়েছে ৬৪ বছর। ৬৪ বসন্ত পার করে নাতি-নাতনিদের হাত ধরে বিয়ের পিঁড়িতে বসলেন দম্পতি। আর এই ছবি সামনে আসতেই রীতিমত ভাইরাল হয়েছে সেই ছবি। ইনস্টাগ্রামে এই ছবি ছড়িয়ে পড়তেই আবেগে ভেসেছেন নেটিজেনরা।