‘তোমার বাড়িতেও গুলি…’, সলমন নয়, লরেন্সের নিশানায় এবার কোন অভিনেতা?

‘তোমার বাড়িতেও গুলি…’, সলমন নয়, লরেন্সের নিশানায় এবার কোন অভিনেতা?

প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই কড়া নিরাপত্তায় ছেয়ে গিয়েছিল সলমন খানের বাড়ি গ্যালাক্সি। নিরাপত্তার চাদরে নিজেকে মুড়িয়ে সিনেমার শ্যুটিং থেকে প্রচার, সবই করেছিলেন ভাইজান। তবে শুধু সলমন নন, ভাইজানের বাবা সেলিম খানও একাধিকবার পেয়েছিলেন খুনের হুমকি। এবার ওই একই রকম হুমকি পেলেন অন্য এক অভিনেতা।

আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে হুমকি বার্তা পাওয়ার ঘটনা নতুন নয়। শাহরুখ থেকে সলমন, এই তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। এবার তালিকায় যোগ হল অন্য এক অভিনেতার নাম। বড় পর্দা নয়, এবার এই তালিকায় যোগ হল টেলি জগতের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লার নাম।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনব জানিয়েছেন, অঙ্কুশ গুপ্ত নামের এক ব্যক্তি সমাজমাধ্যমে তাঁকে হুমকি দিয়েছেন। ওই ব্যক্তি লিখেছেন, আমি লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক। তোমার বাড়ির ঠিকানা আমাদের কাছে আছে। আসব কি? সলমনের বাড়িতে যেমন গুলি করেছিলাম, তোমার বাড়িতেও তেমনি গুলি চালাবো।

হুমকি বার্তা শেয়ার করে অভিনেতা লেখেন, ‘আমার পরিবারকে খুনের হুমকির বার্তা দেওয়া হচ্ছে। মনে হচ্ছে ওই ব্যক্তি চন্ডিগড় অথবা মোহালির বাসিন্দা। এই ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন, তাহলে পদক্ষেপ নিন।’

তবে জানা গেছে, শুধু অভিনব নন, অভিনেতার স্ত্রী রুবিনাকেও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিদাতা নিজেকে ‘বিগ বস’ খ্যাত আসিম রিয়াজের অনুরাগী বলে দাবি করেছেন। কিন্তু কেন? হঠাৎ অন্য এক অভিনেতার অনুরাগী এমন হুমকি বার্তা কেন দিলেন?

শোনা গেছে, কিছুদিন আগেই ‘ব্যাটেলগ্রাউন্ড’ নামে একটি রিয়ালিটি শোয়ে রুবিনার সঙ্গে অশোভন ব্যবহার করেছিলেন রিয়াজ। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন রুবিনা এবং অভিনব দুজনেই। এই ঘটনার জেরে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয় আসিমকে। এরপর থেকেই অভিনব এবং তাঁর গোটা পরিবার হুমকি বার্তা পেতে থাকেন।

(Feed Source: hindustantimes.com)