‘বলিউড এখন অনেক উন্নতি করেছে…’, ৮০ দশকের সিনেমার প্রসঙ্গ টেনে কী বললেন আমির?

‘বলিউড এখন অনেক উন্নতি করেছে…’, ৮০ দশকের সিনেমার প্রসঙ্গ টেনে কী বললেন আমির?

গতবছর থেকেই বক্স অফিসে তেমv হিট সিনেমা দিতে পারেনি বলিউড। সারা বছরে দুটি বা তিনটি হিট সিনেমা ছাড়া তেমন ভাবে উল্লেখযোগ্য কোনও সিনেমাই চোখে পড়ার মতো ছিল না। তাহলে কি বলিউডের খারাপ সময় শুরু হতে চলেছে বা শুরু হয়ে গেছেয এই প্রসঙ্গে কী বললেন আমির খান?

সাম্প্রতিক হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় আমির খান বলেন, ১৯৭০ থেকে ৮০ দশকের তুলনায় বলিউড এখন অনেক বেশি উন্নতি করেছে। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে বলিউডের খারাপ সময় চলছে, তবে এটা একটি চক্র। খারাপ সময় পার করে আবার ভালো সময় আসতে বেশি দেরি হবে না।’

অন্যান্য চলচ্চিত্র জগতের সঙ্গে তুলনা টেনে বলিউডকে নিয়ে উপহাস প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না শুধু হিন্দি ছবি ছাড়া বাকি অন্যা ভাষার ছবি দারুণ কাজ করছে। হিন্দি ছবির মান কী তামিল, তেলুগু, মালায়ালম, বাংলা কিংবা মারাঠি ছবির জগতের থেকে কি আলাদা? প্রত্যেকটিই শিল্প জগতের সঙ্গে যুক্ত। তাই এগুলোকে আলাদা করার কোনও মানেই হয় না।’

আমির বলেন, ‘আমি সিনেমা জগতে এসেছি ১৯৮৮ সালে। তখন ভারতীয় সিনেমার যেমন অবস্থা ছিল, তার থেকে অনেক উন্নতি হয়েছে। অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। তবে প্রত্যেক ক্ষেত্রেই উত্থান পতন আসে, এক্ষেত্রেও তাই। আমরা এখন একটি খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি সেটা পাল্টে যাবে।’

আমির খানের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দর্শকদের মধ্যে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আপনি যদি মনে করেন ৮০ দশকে সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ সময়ের মধ্যে যাচ্ছিল, তাহলে আপনি ভুল করছেন।’ অন্য একজন লিখেছেন, ‘রিমেক নয়, মৌলিক কন্টেন্ট ব্যবহার করলেই হিন্দি ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া সম্ভব।’ অন্য একজন লিখেছেন, ‘এখন বড় পর্দা থেকে ওয়েব সিরিজের গল্প অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে।’

প্রসঙ্গত, ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন আমির খান। খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে আমির অভিনীত ‘সিতারে জামিন পার’। এছাড়াও ‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি প্রযোজনা করবেন আমির।

(Feed Source: hindustantimes.com)