
মে মাস শুরু হওয়ার আগেই চোখ রাঙাচ্ছে সূর্য। কাজের সূত্রে অনেককেই রোজ রোদে বেরোতে হয়। যার জেরে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। স্ট্রোক হওয়ার আগে এই লক্ষণগুলি দেখা দেয় শরীরে।
1/10 শরীরের অত্যন্ত বেশি তাপমাত্রা: শরীরের সাধারণ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (বা ৪০ ডিগ্রি সেলসিয়াস)। শরীরের তাপমাত্রা এর বেশি হয়ে গেলেই তা কিন্তু হিটস্ট্রোকের লক্ষণ।
2/10 মানসিক অবস্থা বা আচরণে বদল: মানসিক বিভ্রান্তি, উত্তেজিত হয়ে পড়া, কথাবার্তা জড়িয়ে যাওয়া। প্রচণ্ড বিরক্ত হয়ে যাওয়া, প্রলাপ বা খিঁচুনি হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে।
3/10 বমি বমি ভাব: হিট স্ট্রোকের আরেক গুরুতর লক্ষণ প্রচণ্ড বমি বমি ভাব। পরিস্থিতি খারাপ হলে অনেকে বমি করে ফেলেন। এমন লক্ষণ দেখা দিলে সেটাকে সাধারণ বমি ভেবে এড়িয়ে না যাওয়াই ভালো।
4/10 ত্বক লাল, শুষ্ক ও গরম হয়ে যাওয়া: ত্বক অত্যাধিক গরমে শুষ্ক ও লাল হয়ে যেতে পারে। এছাড়াও, ত্বকের তাপমাত্রাও শরীরের মতো বেড়ে যেতে পারে। যা হিট স্ট্রোকের আগের লক্ষণ।
5/10 দ্রুত ও অগভীর শ্বাস-প্রশ্বাস: শ্বাস-প্রশ্বাসে বদল আসে হিট স্ট্রোকের আগের মুহূর্তে। এই সময় শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। এমনকি শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হয়ে যায়।
6/10 হার্ট রেট বেড়ে যায়: হৃদস্পন্দন বা হার্ট রেট বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে। বুকের ধড়ফড়ানি যাকে আমরা বলে থাকি, সেটি শুরু হয়। তাই। হার্ট রেট বাড়লেই সতর্ক হোন।
7/10 মাথাব্যথা: প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়ে যায়। যা সহজে দূর হয় না। অনেকে একে শুধুই রোদের জন্য মাথা ব্যথা ভেবে এড়িয়ে চলেন। কিন্তু এটি হিট স্ট্রোকের আগের লক্ষণ হলেও হতে পারে।
8/10 শরীরে খিঁচুনি: অনেকের শরীরে হিট স্ট্রোকের এই লক্ষণটি দেখা যায়। হাত পা বা অন্য অঙ্গে খিঁচুনি দেখা দিতে পারে।
9/10 অজ্ঞান হয়ে যাওয়া: হিট স্ট্রোকের আরেকটি গুরুতর লক্ষণ অজ্ঞান হয়ে যাওয়া। এক্ষেত্রে দ্রুত ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয় ও জ্ঞান ফেরানোর চেষ্টা করতে হয়।
10/10 পাঠকদের প্রতি: প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা কথার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
(Feed Source: hindustantimes.com)
