KKR vs PBKS IPL 2025: ইডেনে বদলার ম্যাচে নেমেছিল কলকাতা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে পঞ্জাব কিংস। কিন্তু রান তাড়া করতে নেমে এর ওভার খেলেই ঝড়-বৃষ্টি শুরু হয় ইডেনে। শেষ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
কলকাতা: ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল কলকাতা নাইট রাইডার্সের। প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে প্রথম পর্বের সাক্ষাতে ১১২ রান তাড়া করতে গিয়ে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে গিয়েছিল নাইটরা। ইডেনে বদলার ম্যাচে নেমেছিল কলকাতা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০১ রান করে পঞ্জাব কিংস। কিন্তু রান তাড়া করতে নেমে এর ওভার খেলেই ঝড়-বৃষ্টি শুরু হয় ইডেনে। শেষ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ইডেন গার্ডেন্সে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। ওপেনিং জুটিতে শুরুটা ধীরে করলেও, সেট হতেই রানের গতিবেগ বাড়ান পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ১২০ রানের পার্টনারশিপ করেন দুজনে। প্রিয়াংশ আর্য ৩৫ বেলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। এরপর ক্রিজে আসেন শ্রেয়স। অপরদিকে তখন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন প্রভসিমরন। ১৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে পড়ে পিবিকেএসের। ৪৯ বলে ৮৩ করে আউট হন প্রভসিমরন সিং। ৬টি চার ও ৬টি ছয়ে সাজানো তার ইনিংস।
এরপর স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে পরপর কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। গ্লেন ম্যাক্সওয়েল ৭, মার্কো জানসেন ৪ রান ককে সাজঘরে ফেরেন। তবে, অপরদিক থেকে লড়াই চালিয়ে যান অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষের দিকে কার্যত একাই টানেন দলকে। ১৬ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন শ্রেয়স। ৬ বলে ১১ করে অপরাজিত থাকেন জস ইংলিশ।
২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র এক ওভার ব্যাট করে কেকেআর। প্রথম ওভারে ৭ রান করে নাইটরা। তারপরই শুরু হয় কালবৈশাখির তাণ্ডব। ব্যাপক ঝড়-বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠ রেডি করার জন্য তৈরি ছিল মাঠ কর্মীরা। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য আর খেলা শুরু করা যায়নি। রাত ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হল।
(Feed Source: news18.com)