Weekend Trip: ভালবাসার মানুষের সঙ্গে প্রেমে ডুবে চান…! কাপল ফ্রেন্ডলি এই দারুন রিসর্ট আপনার জন্য বেস্ট, সপ্তাহান্তে জমুক প্রেম

Weekend Trip: ভালবাসার মানুষের সঙ্গে প্রেমে ডুবে চান…! কাপল ফ্রেন্ডলি এই দারুন রিসর্ট আপনার জন্য বেস্ট, সপ্তাহান্তে জমুক প্রেম

Weekend Trip Resort: পুরুলিয়া শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নিরিবিলিতে সময় কাটানোর দুর্দান্ত জায়গা , জানেন কোথায়!

বিলাসবহন থাকার ব্যবস্থা

পুরুলিয়া: চারতারা রিসর্টের স্বাদ নিতে আর কলকাতা যাওয়ার দরকার নেই। এখন পুরুলিয়ার মানুষের হাতের নাগালেই বিলাসবহুল রিসোর্ট ও ব্যাঙ্কোয়েট। ‌ শুধু পুরুলিয়া নয় পার্শ্ববর্তী রাজ্য রাঁচি ও ঝাড়খণ্ডের মানুষের জন্যও একেবারেই নতুন আকর্ষণ এই জায়গা। সিঙ্গেল পিলারের উপর তৈরি হয়েছে দুর্দান্ত এই বিলাসবহুল রিসোর্ট ব্যাঙ্গোয়েট। শহরের কাছে নিরিবিলিতে সময় কাটানো যেতে পারে এই জায়গায়। একেবারেই ফোর স্টারের মত অনুভূতি মিলবে। ‌পুরুলিয়া , রাঁচি , বোকারোর মধ্যে এইরকম ভাবে অ্যাম্বিয়েন্স আর কোথাও নেই বললেই চলে।

তাই এই বিলাসবহুল জায়গা দেখে রীতিমত তাক লেগে যাচ্ছে মানুষের। এ বিষয়ে এই রিসোর্টের চেয়ারম্যান শিতিস সিনহা বলেন , তাদের মূল লক্ষ্য হলো সবুজায়ন। তাই শহুরে কোলাহল থেকে সামান্য দূরে সবুজের মাঝে নিরিবিলি পরিবেশে মাঝে এই রিসোর্ট গড়ে তুলেছেন তিনি। এইরকম প্রপার্টি পুরুলিয়ার বুকে আর নেই বললেই চলে। এখানে একসঙ্গে প্রায় তিনটি বিয়ের আয়োজন হতে পারে। মানুষের যথেষ্ট সাড়া পেয়েছেন তিনি।

এ বিষয়ে এই রিসোর্টে আসা এক গ্রাহক বাবলু কুমার বলেন , এই জায়গায় এসে তার ভীষণই ভালো লাগছে। পুরুলিয়া ও বোকারোর আশেপাশে এরকম বিলাসবহুল রিসোর্ট ব্যাঙ্গোয়েট তিনি আগে দেখেননি। এখানে পরিবেশ ও মানুষজন খুবই ভালো। পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য খুবই ভালো এই জায়গাটি।

পুরুলিয়া শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ও বোকারো থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিলাসবহুল রিসোর্ট ও ব্যাঙ্গোয়েটি। মানুষের পছন্দের তালিকায় বেশ খানিকটা জায়গা করে নিয়েছে এই রিসোর্ট। আগামী দিনে আরও বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে এই রিসোর্টকে কেন্দ্র করে। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি