Pahalgam Terror Attack: পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ, শ্রীলঙ্কায়ও এবার পাক দূতাবাসের সামনে বিক্ষোভ…

Pahalgam Terror Attack: পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ, শ্রীলঙ্কায়ও এবার পাক দূতাবাসের সামনে বিক্ষোভ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিশ্বের দরবারে কোণঠাসা পাকিস্তান। ‘সন্ত্রাসবাদী মদত দেওয়া বন্ধ কর’, শ্রীলঙ্কাতেও এবার পাক দুতাবাসের সামনে বিক্ষোভে দেখালেন সাধারণ মানুষ। স্লোগান উঠল, ‘আমরা পাকিস্তানকে চাই না’।

কাশ্মীরে গণহত্যা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহত ২৮ জন। যাঁদের বেশিরভাগ পর্যটক। ঘটনার নিন্দা ঝড় ওঠেছে গোটা বিশ্বেই। আজ, মঙ্গলবা কলম্বোর পাকিস্তানের দূতাবাসের সামনে জমায়েত হন কয়েকশো। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

এর আগে, গত সপ্তাহে লন্ডনেও পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। ২৭ এপ্রিল ওয়াশিংটনে পহেলগাঁওয়ে জঙ্গি হানার বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। এদিকে পাকিস্তানে ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দুতাবাস। ভারতবিদ্বেষী জনতার আক্রমণ হয় দূতাবাসে, গেট ভাঙারও চেষ্টা করা হয়। কবে? 24 এপ্রিল।

(Feed Source: zeenews.com)