বৈভবের সেঞ্চুরি ভাগ্য ফেরাল পরিযায়ী শ্রমিকের, ঝাড়খণ্ডের টুনটুন জিতলেন ১.৫ কোটি টাকা !

বৈভবের সেঞ্চুরি ভাগ্য ফেরাল পরিযায়ী শ্রমিকের, ঝাড়খণ্ডের টুনটুন জিতলেন ১.৫ কোটি টাকা !

Vaibhav Suryavanshi’s Knock Wins Migrant Worker Rs 1.5 Crore: একটি আইপিএল ম্যাচে টুনটুন একটি ফ্যান্টাসি টিম তৈরি করেছিলেন এবং যেখানে সেরা প্লেয়ার হিসেবে আবির্ভূত হন ৷ জেতেন ১.৫ কোটি টাকা এবং একটি মাহিন্দ্রা থার গাড়ি।

ঝাড়খণ্ডের টুনটুন জিতলেন ১.৫ কোটি টাকা !

জয়পুর: ফ্যান্টাসি ক্রিকেট লিগ খেলার হিড়িক এখন দেশজুড়েই ছড়িয়ে পড়ছে ৷ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে যা আকর্ষণ করছে। এমনই এক ভাগ্যবান বিজেতা হলেন ঝাড়খণ্ডের গিরিডির টুনটুন রাই (Tuntun Rai ) ৷ যাঁর জীবন এখন রাতারাতি বদলে গিয়েছে কোটি টাকার জ্যাকপট জিতে।