India Pak Tension: ১৯৭১-এর যুদ্ধের পরে এই প্রথম! বিমান হানায় কীভাবে সাইরেন, ব্ল্যাক আউট হলে কী ব্যবস্থা? রাজ্যদের সামরিক মহড়ায় কী কী নির্দেশ কেন্দ্রের

India Pak Tension: ১৯৭১-এর যুদ্ধের পরে এই প্রথম! বিমান হানায় কীভাবে সাইরেন, ব্ল্যাক আউট হলে কী ব্যবস্থা? রাজ্যদের সামরিক মহড়ায় কী কী নির্দেশ কেন্দ্রের

আজ, সোমবারই একের পর এক রিলে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের একাধিক রাজ্যের কাছে পৌঁছল বিশেষ নির্দেশিকা৷ জানিয়ে দেওয়া হল, আগামী ৭ মে, বুধবার সামরিক মহরা করতে হবে সেই সমস্ত রাজ্যকে৷

কী কী নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে?

১. বিমানহানা চলাকালীন এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম ঠিক ভাবে কাজ করবে কি না তা দেখতে হবে৷

২. যে কোনও হামলার সময় নিজেদের নিরাপদে সরিয়ে বাঁচানোর জন্য সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে হবে

৩. ব্ল্যাক আউট হলে কী করতে হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা

৪, গুরুত্বপূর্ণ প্লান্ট বা জায়গাকে আগে থেকেই রক্ষা করার ব্যবস্থা করা

৫, সাধারণ মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই প্ল্যান তৈরি ও তার রিহার্সাল

প্রসঙ্গত, সোমবারই একাধিক ভারতীয় মিলিটারি ওয়েবসাইটকে টার্গেট করেছে পাকিস্তানের সাইবার হ্যাকাররা৷

‘পাকিস্তান সাইবার ফোর্স’ নামের এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পাররিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করেছে৷

CNN-News18 জানতে পেরেছে, হ্যাকাররা আর্মার্ড ভেহিকল নিগম লিমিটেড নামের প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা একটি পাবলিক সেক্টরের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছিল৷

হ্যাকাররা দাবি করেছে, মনোহর পাররিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিস অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইটের ১৬০০ ইউজারের ১০ জিবি ডেটা তারা হাতে পেয়েছে৷