Knowledge Story: পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ‘আত্মঘাতী ড্রোন’? লক্ষ্যবস্তু খুঁজে ডিরেক্ট অ্যাটাক…কীভাবে কাজ করে জানেন?

Knowledge Story: পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ‘আত্মঘাতী ড্রোন’? লক্ষ্যবস্তু খুঁজে ডিরেক্ট অ্যাটাক…কীভাবে কাজ করে জানেন?

এই ড্রোন ঝাঁক বেঁধে কাজ করে৷ বেশ কয়েকটি ড্রোন একসাথে আক্রমণ চালায়। শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতেও সোয়ার্ম প্রযুক্তি কার্যকর। এই ড্রোনগুলি একই সাথে একাধিক কোণ থেকে লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে, যার ফলে তারা র‍্যাডার অ্যান্টেনা, অস্ত্র ব্যবস্থা বা কম্যন্ড সেন্টারের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার প্রতিশোধ! মঙ্গলবার মাঝরাতে ২৫ মিনিটের অপারেশন৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় এয়ার টু সারফেস মিসাইল হামলা চালিয়েছে ভারত৷ ভারতীয় আকাশসীমার মধ্যে থেকেই৷ জানা গিয়েছে, অপারেশন সিঁদুর পরিচালনার জন্য একটি এলএমএস ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে ভারতের তরফে। এই ড্রোনকে আত্মঘাতী বা কামিকাজে ড্রোনও বলা হয়ে থাকে৷ এই ড্রোন গোপনে তার লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। আসুন জেনে নিই LMS ড্রোন কী?