একটি মেহেন্দি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান চলাকালেই হৃদরোগে আক্রান্ত হন। তারপরেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৩৪।
প্রয়াত জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ান রাকেশ পূজারী। একটি মেহেন্দি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠান চলাকালেই হৃদরোগে আক্রান্ত হন। তারপরেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৩৪। সোমবার তাঁর পরিবার এই খবর নিশ্চিত করেছে। কমেডি রিয়েলিটি শো কিলাদিগালুর সিজন ৩-এর বিজয়ী ছিলেন তিনি। তাঁর কমেডির জাদু হাসি ফুটিয়েছে বহু মানুষের মুখে।
উদুপি জেলার কারকালার বাসিন্দা রাকেশ পূজারী ছিলেন দিনকর পূজারী এবং শাম্ভবীর পুত্র। তিনি কন্নড় টেলিভিশন সিরিয়াল হিটলার কল্যাণে (Hitler Kalyana) তাঁর ভূমিকার জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। আরও বেশ কয়েকটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন।
তাঁর অকাল মৃত্যুর খবরে কন্নড় টেলিভিশন এবং চলচ্চিত্র জগতকে মর্মাহত। বিনোদন দুনিয়ার অনেকেই শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যেরা জানিয়েছেন, শেষকৃত্য তাঁর নিজের শহর কারকালাতেই অনুষ্ঠিত হবে।
দক্ষিণী দুনিয়ায় যেন একের পর এক খারাপ খবর। প্রয়াত হয়েছেন অভিনেতা সুপার গুড সুব্রামণি। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি । দীর্ঘদিন ধরেই তীব্র আর্থিক সঙ্কটে ছিলেন অভিনেতা। অবশেষে আর শেষরক্ষা হল না৷ অভিনেতা সুপার গুড সুব্রামণি ‘পরিয়েরুম পেরুমল’, ‘কালা’, ‘পিসাসু’, ‘রজনী মুরুগান’, ‘জয় ভীম’ এবং ‘ভানাম কোট্টুম’-সহএকাধিক ছবিতে অভিনয় করেছেন এবং তাঁর কৌতুক অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন ।
(Feed Source: news18.com)