সোমবার রাতের বৃষ্টিতেই সব শেষ! মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত ১

সোমবার রাতের বৃষ্টিতেই সব শেষ! মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত ১

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও এই ঘটনায় এক শিশু আহত হয়েছে।

বহরমপুর: বাজ পড়ে মৃত্যু হল এক মধ্যবয়স্কের, এছাড়াও এক শিশু আহত হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোড় এলাকায়। মধ্যবয়স্ক ব্যক্তির নাম মোহন দাস বৈরাগ্য।