IPL 2025: ফের শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল-সহ বাকি ম্যাচের সূচি ঘোষণা BCCI-র…

IPL 2025: ফের শুরু হচ্ছে আইপিএল, ফাইনাল-সহ বাকি ম্যাচের সূচি ঘোষণা BCCI-র…

জি ২৪ ডিজিটাল ব্যুরো: ‘যুদ্ধ’ শেষ। ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল। কবে থেকে? জানিয়ে দিল বিসিসিআই। মাঝে বেশ কয়েকটি খেলা বন্ধ ছিল। প্রকাশ করা হল পরিবর্তিত সূচিও।

বিসিসিআই জানিয়েছে,  ১৭ মে, শনিবার থেকে ফের আইপিএল শুরু হবে। ৬ শহরে হবে ১৭ ম্যাচ।  প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ৩০ মে, শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন, রবিবার।   ফাইনাল ৩ জুন, মঙ্গলবার।  তবে প্লে অফের খেলা কোথায় হবে, তা অবশ্য জানানো হয়নি।

এর আগে, বৃহস্পতিবারই  ধরমশালায় মাঝ পথেই বাতিল হয়ে যায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপরই জরুরি ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ডাকা হয়।   ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(Feed Source: zeenews.com)