India-Pakistan Tension: পরের পর প্রমাণ পেশ! শেষমেশ ঢোঁক গিলে অগত্যা পাকিস্তান জানাল, ভারতের প্রত্যাঘাতে নিহত ১১ সেনা আর…

India-Pakistan Tension: পরের পর প্রমাণ পেশ! শেষমেশ ঢোঁক গিলে অগত্যা পাকিস্তান জানাল, ভারতের প্রত্যাঘাতে নিহত ১১ সেনা আর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংঘর্ষবিরতির (Cease Fire) পথে গেলেও ভারত ও পাকিস্তানের (India Pakistan Conflicts) মধ্যে চাপা উত্তেজনা রয়েই গিয়েছে। পাকিস্তানে প্রত্যাঘাতে একের পর এক ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা। বারংবার অস্বীকার করার পর এবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানাল যে ভারতের প্রত্যাঘাতে অন্তত ১১ জন সেনা নিহত হয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) জন্য ইসলামাবাদকে দায়ী করে ভারত। এরপরই ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে গত ৬ থেকে ৭ মে পাকিস্তানে একাধিক জায়গায় প্রত্যাঘাত করে ভারত। উভয় দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। ২-৩দিন ধরে চলে সেই ঘাত প্রত্যাঘাতের লড়াই। শেষ পর্যন্ত আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষবিরতি কার্যকর হয়। যদিও সেই সংঘর্ষবিরতিও লঙ্ঘন করেছিল পাকিস্তান।

আইএসপিআরের মতে, ভারতের হামলায় ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২১ জন। আইএসপিআর প্রকাশিত তালিকায় পাকিস্তান সেনাবাহিনীর নিহত সদস্যরা হলেন: নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আখতার ও সিপাহি নিসার। পাকিস্তান বিমানবাহিনীর নিহত সদস্যরা হলেন: স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, করপোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মোবাশির।

২২ এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাস হামলার প্রতিশোধ নিতেই ৭ মে ভারত অপারেশন সিঁদুর করেছে। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের (পিওকে) ন’টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সশস্ত্র বাহিনী লস্কর-ই-তৈবা (এলইটি), জইশ-ই-মহম্মদ (জেইএম) এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর একাধিক শিবির ধ্বংস করেছে এবং ১০০ জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর রাতভর অভিযানের পর, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সফলভাবে প্রতিহত করা হয়। এরপর ভারত পাকিস্তানি ভূখণ্ডের গভীরে নির্বাচিত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

(Feed Source: zeenews.com)