
বাংলাদেশে বিগত দিনে ইউনুসের সরকার ক্রমেই কট্টরপন্থীদের প্রতি ঝুঁকছে। এই আবহে কয়েকদিন আগেই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিল লস্কর নেতা হারুন ইজহার। তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে।
বাংলাদেশে বিগত দিনে ইউনুসের সরকার ক্রমেই কট্টরপন্থীদের প্রতি ঝুঁকছে। এই আবহে কয়েকদিন আগেই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিল লস্কর নেতা হারুন ইজহার। তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে।
1/5কয়েকদিন আগেই লস্কর জঙ্গি নেতা হারুন ইজহার গিয়ে দেখা করে এসেছিলেন বাংলাদেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে। এই নিয়ে এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে প্রশ্ন করেছিলেন এক বাংলাদেশি সাংবাদিক। এরই সঙ্গে ইউনুসের সরকার যে কট্টরপন্থীদের প্রতি ঝুঁকে, তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এই আবহে কী বললেন মার্কিন আধিকারিক? (AFP)
2/5বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কট্টরপন্থীদের মদত দিচ্ছে, এবং এর জেরে সন্ত্রাসবাদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে, এই বিষয় নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কী ভাবছে? এদিকে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, বাংলাদেশি আইন উপদেষ্টা আসিফ নজরুল লস্কর-ই-তৈবা সদস্য হারুন ইজহারের সঙ্গে দেখা করেন, এই বিষয়ে কী ভাবছে মার্কিন প্রশাসন?’ (AFP)
3/5এই প্রশ্নের জবাবে কার্যত তোতাপাখির মতো অপ্রাসঙ্গিক কথা বলে গেলেন মার্কিন স্টেট ডিপার্টেন্টের ডেপুটি প্রিন্সিপাল মুখপাত্র। এই নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্কের দাম আছে। বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে আমাদের সম্পর্ক। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মিলে আমরা কাজ করছি এবং সেই সম্পর্ককে আরও গভীর করার চেষ্টা করছি।’ (AFP)
4/5এর আগে হারুন ইজহার এবং আসিফ নজরুলের সাক্ষাৎ নিয়ে অবশ্য বাংলাদেশের আইন মন্ত্রক দাবি করেছিল, হেফাজতে ইসলামির নেতারা আসিফের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানে লস্কর জঙ্গি আসেনি। এই নিয়ে নাকি ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তবে এই হারুন ইজহার ২০১১ সালে লস্কর যোগ থাকার জন্যে গ্রেফতার হয়েছিল। (AFP)
5/5পরে এই হারুন ইজহার হেফাজতে ইসলামের হয়ে কাজ করতে থাকে। হেফাজতে ইসলামের তরফ থেকেও সম্প্রতি একাধিক ভারত বিরোধী কর্মসূচি পালন করা হয়েছিল বাংলাদেশে। এই আবহে হেফাজতের আড়ালে লস্কর জঙ্গি হারুন ইজহারের পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ। (AFP)
(Feed Source: hindustantimes.com)
