দিল্লি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দিয়েছে তারা ! ‘পাক গুপ্তচর’ সন্দেহে এবার গ্রেফতার ২

দিল্লি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দিয়েছে তারা ! ‘পাক গুপ্তচর’ সন্দেহে এবার গ্রেফতার ২

নয়াদিল্লি: পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার আরও ২। এবার উত্তরপ্রদেশ STF-এর জালে দুই ‘পাক গুপ্তচর’। বারাণসী থেকে গ্রেফতার মহম্মদ তুফায়েল এবং দিল্লি থেকে মহম্মদ হারুন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত খবর, পাক হাই কমিশনের সঙ্গে যোগসাজশ রয়েছে হারুনের। দিল্লি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দিয়েছে ওই অভিযুক্ত।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা একা নয়..

কেউ ইউটিউবার, কেউ ছাত্র, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার ব্যবসায়ী। হরিয়ানার জ্যোতি মালহোত্রার পাশাপাশি গত ১১ দিনে পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা একা নয়।

এর মধ্য়ে কেউ ছাত্র! কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী! কেউ ব্যবসায়ী

গত কয়েক দিনে পাঞ্জাব ,হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্য়ে কেউ ছাত্র! কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী! কেউ ব্যবসায়ী। যেমন ২৫ বছরের কলেজ ছাত্র দেবেন্দ্র সিং ধিঁলো। হরিয়ানার কৈথাল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ২০২৩ সালে করতারপুর করিডর দিয়ে পাকিস্তানে যাওয়া দেবেন্দ্র জেরায় স্বীকার করেছেন, পাতিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবি ও তথ্য ISI অফিসারদের দিয়েছেন তিনি।

রামপুর থেকে শাহজাদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের ATS

হরিয়ানারই পানিপথ থেকে ১৭ মে, ২৪ বছরের নৌমান ইলাহিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করা নৌমানের যোগাযোগ ছিল পাকিস্তানের ISI-এর হ্যান্ডলার ইকবাল কানার সঙ্গে।এমনকী পহেলগাঁও হামলার পরেও ISI-এর হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের রামপুর থেকে শাহজাদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের ATS। স্থানীয় সূত্রে খবর, শাহজাদের আত্মীয়স্বজন পাকিস্তানে থাকেন। শাহজাদ নিজেও ব্যবসার প্রয়োজনে একাধিকবার পাকিস্তানে গেছিলেন। হরিয়াণার নুহ্ থেকে দু’দিনে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ বছরের আরমান এবং হানিফ।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

(Feed Source: abplive.com)