Laxmi Ratan Shukla: দুটি কিডনি বিকল, বাংলার তরুণ ক্রিকেটার আকাশকে বাঁচানোর লড়াইয়ে পাশে দাঁড়ালেন লক্ষ্মী

Laxmi Ratan Shukla: দুটি কিডনি বিকল, বাংলার তরুণ ক্রিকেটার আকাশকে বাঁচানোর লড়াইয়ে পাশে দাঁড়ালেন লক্ষ্মী

Laxmi Ratan Shukla: সৌরভের পর এবার লক্ষ্মী। ময়দানের পরিচিত মুখ অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের অসুস্থতার খবর নিউজ18 বাংলায় আগেই প্রকাশিত হয়েছিল। এবার সেই আকাশের পাশে দাঁড়ালেন প্রাক্তন বাংলার অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লা।

সৌরভের পর এবার লক্ষ্মী। ময়দানের পরিচিত মুখ অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের অসুস্থতার খবর নিউজ18 বাংলায় আগেই প্রকাশিত হয়েছিল। এবার সেই আকাশের পাশে দাঁড়ালেন প্রাক্তন বাংলার অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মী রতন শুক্লা। মহামেডান, কালীঘাটের হয়ে খেলা তরুণ ক্রিকেটার আকাশের দুটি কিডনি বিকল। আকাশের লড়াইয়ের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই রয়েছেন লক্ষ্মী। এবার আকাশের বাড়িতে গিয়ে দেখা করে আর্থিক সাহায্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আগামী দিনের চিকিৎসার জন্য সব রকম‌ সাহায্যের প্রতিশ্রুতিও দেন লক্ষ্মী।‌