মাত্র ৪৩ জনের শরীরে মিলেছে, পৃথিবীর বিরলতম ব্লাড গ্রুপ এটি, সোনার চেয়েও দামি বলে মানেন চিকিৎসকরা

রোগী অসুস্থ হলে দৌড়াদৌড়ির শেষ থাকে না পরিবারের। বিশেষ করে সহজলভ্য নয়, এমন রক্তের জন্য হয়রানির শেষ থাকে না।

বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত পেতে সমস্যায় পড়ে রোগীর পরিবার। কিন্তু পৃথিবীতে একটি বিশেষ ব্লাড গ্রুপ রয়েছে, যা মুষ্টিমেয় কিছু মানুষের শরীরেই পাওয়া যায়।

এমনিতে সব রক্তের গ্রুপকে দু’টি শ্রেণিতে ভাগ করা হয়, ABO এবং Rhesus. অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ABO শ্রেণির আবিষ্কর্তা। ১৯৩০ সালে ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে নোবেল পান তিনি।

ABO শ্রেণির মধ্যে পড়ে A, B, AB এবং O. এর মধ্যে O বিশেষ করে O+ ব্লাড গ্রুপ পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়। ব্লাড গ্রুপ O+ হলে A+, B+, AB+ গ্রুপের রক্ত যাঁদের, তাঁদের রক্তদান করা যায়। কিন্তু যাঁদের রক্ত O+, তাঁরা শুধুমাত্র O+ বা O- ব্লাড গ্রুপের রক্তই নিতে পারেন।

কিন্তু বিশেষ একটি ব্লাড গ্রুপ রয়েছে পৃথিবীতে, যা এখনও পর্যন্ত ৪৩ জনের শরীরেই পাওয়া গিয়েছে। Rhnull আসলে বিরলতম ব্লাড গ্রুপ। এই গ্রুপের রক্তকে চিকিৎসকরা Gold Blood-ও বলেন।

Rhnull বা Gold Blood আসলে এক ধরবের অসুস্থতা। এক্ষেত্রে রক্তের লোহিত কণিকায় RhD অ্যান্টিজেনের অভাব দেখা যায়। এই ব্লাড গ্রুপের ডোনারের সংখ্যাও মোটে ৯।

প্যারিসের ন্যাশনাল ইমিনোমেটোলজি রেফারেন্স ল্যাবরেটরির ডিরেক্টর চিকিৎসক Thierry Peyrard জানিয়েছেন, Gold Blood বিরলতম ব্লাড গ্রুপ।

তবে Rhnull ব্লাড গ্রুপের একটি সুবিধেও আছে। এই ব্লাড গ্রুপ যাঁদের, তাঁদের রক্তদানের ক্ষেত্রে rh ফ্যাক্টর সংক্রান্ত বিধিনিয়ম কার্যকর নয়।

ফলে Rhnull ব্লাড গ্রুপ যাঁদের, তাঁরা Rhesus শ্রেণির মধ্যে সর্বজনীন রক্তদাতা হয়ে ওঠেন। পজিটিভ বা নেগেটিভ rh ফ্যাক্টর নিয়ে মাথা ঘামানোর প্রয়োজনই পড়ে না।

অর্থাৎ O ব্লাড গ্রুপের সঙ্গে তুলনা চলে Rhnull ব্লাড গ্রুপের। চিকিৎসকদের কাছে তাই Rhnull ব্লাড গ্রুপটি অমূল্য।   ডিসক্লেইমার : ব্লাড গ্রুপ বা রক্তদান নিয়ে কোনও প্রশ্ন থাকলে, কোনও রকম সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

(Feed Source: abplive.com)