
Last Updated:
Nadia News: গঙ্গায় কুমির দেখতে পাওয়ার পরই শান্তিপুর প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এর আগে নদিয়ারই নবদ্বীপের রানির ঘাটে গঙ্গায় কুমির দেখা গিয়েছিল।
গঙ্গায় ভেসে বেড়াচ্ছে কুমির
নদিয়া: ফের কুমির আতঙ্ক নদিয়ার শান্তিপুর কালনা ফেরিঘাট সংলগ্ন এলাকায়। বুধবার সকালে ভাগীরথী নদীতে কুমির দেখতে পান নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষেরা। স্বভাবতই ভাগীরথীতে কুমির দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের এলাকাবাসীদের মধ্যে। ঘাট প্রশাসনের তরফে যদিও বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। অপর দিকে, প্রশাসনের তরফ থেকেও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। তবে ভাগীরথী কুমির আতঙ্কে এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।
গঙ্গায় কুমির দেখতে পাওয়ার পরই শান্তিপুর প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এর আগে নদিয়ারই নবদ্বীপের রানির ঘাটে গঙ্গায় কুমির দেখা গিয়েছিল। বিশাল আকারের সেই কুমির দেখতে পাওয়ার পরই আতঙ্ক ছড়ায়।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে নবদ্বীপের রানির ঘাটে এমনই এক বিশালাকার কুমির দেখতে পান স্থানীয় এলাকার মানুষজনেরা। স্নান করতে নেমে হঠাৎই দেখেন একটি কুমির ভেসে বেড়াচ্ছে গঙ্গায়। এর পরই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। স্বাভাবিকভাবেই প্রায়শই গঙ্গায় কুমির ভেসে বেড়াতে দেখে গঙ্গায় স্নান করতে নামতে ভয় পাচ্ছেন সকলেই।
মৈণাক দেবনাথ
