WATCH Russia’s Crimean Bridge: ১১০০ কেজির বিস্ফোরকে জলের নীচে অপারেশন, ইউক্রেন ওড়াল রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজ!

WATCH Russia’s Crimean Bridge: ১১০০ কেজির বিস্ফোরকে জলের নীচে অপারেশন, ইউক্রেন ওড়াল রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজ!

Russia Ukraine War: ১১৭টি ড্রোন নিয়ে রাশিয়ার অভ্যন্তরে ‘অপারেশন স্পাইডার্স ওয়েব’ চালিয়েছে ইউক্রেন! কিন্তু জেলেনস্কির দেশ একেবারে রণংদেহী মেজাজেই রয়েছে। তুরস্কের ইস্তানবুলে যুদ্ধরত দুই পক্ষ এক ঘণ্টার নতুন করে শান্তি বৈঠকে করেও তা ফলপ্রসু হয়নি। তিন বছর পেরিয়ে গেল, তবুও এই দুই দেশের যুদ্ধ থামার কোনও নামই নেই। এবার ইউক্রেন ফের স্ট্রাইক করল রাশিয়ায়। বিশেষ অপারেশনে জলের তলায় ১১০০ কেজির বিস্ফোরকের ব্যবহার   রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজের একটি অংশ উড়িয়ে দিল! (Russia’s Crimean Bridge Explosion)…

মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে যে, তারা রাশিয়া এবং ক্রিমিয়ান পেনিনসুলার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে বিস্ফোরক দিয়ে আঘাত করেছে জলের নীচ থেকেই। ১,১০০ কিলোগ্রাম (২,৪২০ পাউন্ড) বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই অপারেশনে। ভোরের দিকেই বিস্ফোরণ হয়েছে এবং জলের নীচের ব্রিজের স্তম্ভগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে আসার জন্য রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ রুট ছিল এই ১২ মাইল লম্বা ক্রিমিয়ান ব্রিজ। যেখানে রেল লাইনের সঙ্গেই রয়েছে চার লেনের মহাসড়ক। ইউক্রেনের সংস্থা আরও জানিয়েছে যে, এই হামলার ছক বেশ কয়েক মাস ধরেই তারা করেছে। জলের নীচেই বিস্ফোরক রাখা ছিল।

২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর নির্মিত কের্চ সেতুটি কৌশলগত এবং প্রতীকী উভয়ভাবেই মূল্যবান। এটি মস্কোর সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইন হিসেবে কাজ করে এবং ব্যাপক ভাবে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত প্রকল্প হিসেবেই দেখা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, সেতুটি ইউক্রেনীয় বাহিনীর কাছে হাই-প্রোফাইল টার্গেটে পরিণত হয়েছিল। ক্রিমিয়ার ব্রিজে বিস্ফোরক হামলার ভিডিয়ো এখন ভাইরাল। প্রতিবেদনের সঙ্গেও জুড়ে দেওয়া হল ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।

(Feed Source: zeenews.com)