অজয়, সইফের পর এবার দীপিকার হয়ে মুখ খুললেন পঙ্কজ, বললেন, ‘না বলতে শিখতে…’

অজয়, সইফের পর এবার দীপিকার হয়ে মুখ খুললেন পঙ্কজ, বললেন, ‘না বলতে শিখতে…’

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনের বেরিয়ে যাওয়ার ব্যাপার ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সমস্যার প্রধান দুই কারণের মধ্যে একটি ছিল একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে কাজ করতে চাওয়া।

কিছু মাস আগেই দীপিকার একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নতুন মা হওয়ার সুবাদে তিনি পরিচালকের কাছে আট ঘন্টার শিফটে কাজ করার দাবী জানিয়েছিলেন, যা নস্যাৎ করে দেন পরিচালক। এরপরেই তৈরি হয় সমস্যা এবং সন্দীপের ছবি ছেড়ে বেরিয়ে যান দীপিকা।

দীপিকার ৮ ঘন্টা শিফটের কাজ করার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দীপিকার হয়ে কথা বলেন অজয় দেবগন ও সইফ আলি খান। অজয় এবং সইফ দুজনেই মনে করেন একজন ব্যক্তির ক্ষেত্রে ৮ ঘন্টা বা ৯ ঘন্টার কাজ যথেষ্ট। অতিরিক্ত কাজ করার জন্য অনেকেই আছেন যারা পরিবারকে সময় দিতে পারেন না। এই ব্যাপারটি এবার বোঝার সময় এসেছে।

দীপিকার হয়ে সম্প্রতি কথা বলতে শোনা গিয়েছিল নতুন মা রাধিকা আপ্তেকেও। রাধিকা মনে করেন ইন্ডাস্ট্রি অভিনেতা-অভিনেত্রীদের জন্য নয়। যারা নতুন মা হয়েছেন বা নতুন সংসার করছেন, তাদের অতিরিক্ত কাজের ক্ষেত্রে অসুবিধা হয়, যা কেউ বুঝতে চান না। এবার এই ৮ ঘণ্টার শিফটের কাজের বিষয়ে মুখ খুলতে শোনা গেল পঙ্কজ ত্রিপাঠিকে।

দ্যা হলিউড রিপোর্টারের সঙ্গে কথোপকথন চলাকালীন দীপিকার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের পর কাজ করার ক্ষেত্রে অবশ্যই না বলা উচিত। আমি নিজেও অনুশীলন করছি। কাজের সময় এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আমি একটা না ১৮ থেকে ১৯ ঘণ্টা কাজও করেছি। এমন অনেক সময় দেখেছি অভিনেতা অভিনেত্রীরা চলে গিয়েছেন, অন্যান্যরা কাজ করে চলেছেন।’

পঙ্কজ আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের একটাই কাজ, অতিরিক্ত পরিশ্রম করালে না বলতে হবে। ‘না’ বলতে জানতে হবে। যেটুকু কাজ করার অবশ্যই সেটুকু করতে হবে, বাকি যদি কাজ থাকে তা পরের দিনের জন্য রেখে দিতে হবে কিন্তু অতিরিক্ত সময়ে কাজ করলে নিজের পরিবারকে সময় দেওয়া যায় না।’

ওয়ার্কিং মাদারদের নিয়ে কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, ‘আপনি যদি একজন মা হন তাহলে আপনার সন্তানের যত্নের পাশাপাশি আপনার বিশ্রাম প্রয়োজন। এই অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকেই আছেন যারা মা হওয়ার পর কাজ ছেড়ে দেন। পরিচালক এবং প্রযোজকরা যদি একটু সহযোগিতা করেন তাহলে মা হওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়া সম্ভব।’

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন ছবি ছেড়ে দেওয়ার পর আপাতত সন্দীপের পরবর্তী নায়িকা হতে চলেছেন তৃপ্তি দিমরি। মাত্র ৮ কোটি বিনিময়ে তিনি এই সিনেমায় কাজ করতে রাজি হয়ে গিয়েছেন। এর আগে ‘অ্যানিমেল’ ছবিতে সন্দীপের পরিচালনায় কাজ করে প্রশংসিত হয়েছিলেন তৃপ্তি।

(Feed Source: hindustantimes.com)