Virat Kohli Retirement Update: ‘বুট তুলে রাখব’! কোহলির প্রাপ্তির বিরাট ঘড়া পূর্ণ, অধরা মাধুরী ছুঁয়েই অবসরের…

Virat Kohli Retirement Update: ‘বুট তুলে রাখব’! কোহলির প্রাপ্তির বিরাট ঘড়া পূর্ণ, অধরা মাধুরী ছুঁয়েই অবসরের…

Virat Kohli Retirement Update: ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বিরাট কোহলির (Virat Kohli) সবই পাওয়া হয়ে গিয়েছে। কুড়ি থেকে শুরু করে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। পাশাপাশি একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফি। বাকি ছিল শুধু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। আর এবার সেটাও পাওয়া হয়ে গেল তাঁর। ১৭ বছরের প্রতীক্ষার পর অবশেষ ১৮ নম্বর বছরে, ১৮ নম্বর জার্সিধারী এখন আইপিএল ট্রফির মালিক। বাকি রয়ে গেল শুধুই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ (ICC World Test Championship)।

গত ৭ মে রোহিত শর্মা টেস্টকে আলবিদা বলেছিলেন। আর তার ঠিক পাঁচদিন পর বিরাট কোহলির গলাতেও একই সুর। ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়ে ছিলেন যে, ‘১৪ বছরের যাত্রাপালা এবার শেষ’। ১২৩ টেস্ট খেলে থেমেছেন বিরাট। ৯২৩০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৩০ টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি করেছেন। সর্বাধিক ২৫৪ রানের অপরাজিত ইনিংস রয়েছে বিরাটের। কোহলির গড় ৪৬.৮৫। টেস্টের আগে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটকেও আলবিদা বলেছেন বিরাট। এখন শুধুই তিনি ওডিআই খেলবেন। এখন প্রশ্ন বিরাট কি শেষ আইপিএল খেলে ফেললেন?

কোহলি অবসর প্রসঙ্গে ফাইনালের পরে বলেছেন, ‘খুব বেশি দিন খেলার আর সুযোগ নেই আমার কাছে। আমাদের কেরিয়ারের শেষে দিন থাকে, যেমনটা আপনি জানেন। আর যখন আমি আমার বুট জোড়া তুলে রাখব, তখন আমি ঘরে বসে বলতে চাই যে, আমার যা কিছু দেওয়ার ছিল তা আমি দিয়েছি। তাই আমি উন্নতির উপায় খুঁজছি।’

‘দ্য লাস্ট মাইল’! এভাবেই বিসিসিআই দেখছিল আইপিএল ফাইনালকে। সবরমতীর পাড়ে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু! অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত ১৭ বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাটদের। অবশেষে লাল ঝাণ্ডা উড়েছে। আইপিএল ২০২৫ পেয়েছে নতুন চ্যাম্পিয়নকে। ১৮ বছরে এই প্রথমবার শিরোপা আরসিবি-র। ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলল এবং অবশেষে জিতল । পঞ্জাব কিংসকে তারা ফাইনালে হারিয়েছে ৬ রানে।

(Feed Source: zeenews.com)