
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে করোনা আক্রান্তের (Covid-19) পরিসংখ্যানে শীর্ষে ছিল কেরালা। যেখানে আক্রান্ত এর সংখ্যা ১৪১৬ থেকে কমে হল ১৩৭৩। দিল্লিতে বাড়ল করোনা আক্রান্ত ৩৯৩ থেকে বেড়ে হল ৪৫৭। বিগত ২৪ ঘন্টায় ৬৪ জন নতুন করে আক্রান্ত। গুজরাতে আক্রান্ত বেড়ে হল ৪৬১, আগে ছিল ৩৯৭ জন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৬৪ জন। কর্ণাটক করোনা আক্রান্ত সংখ্যা ৩২৪। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৩ জন।
মহারাষ্ট্র করোনা আক্রান্ত ৫১০ ,বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৬ জন। তামিলনাড়ু ২১৬ জন আক্রান্ত ,নতুন করে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ জন। উত্তরপ্রদেশ- করোনা আক্রান্তের সংখ্যা ২০১ জন। নতুন করে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬৩ জন। গোটা দেশে ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৭৬ জন। রাজ্যের আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ৩৭২ থেকে বেড়ে হল ৪৩২ জন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত আরও ৬০ জন।
বাংলায় ইতিমধ্যেই এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ৪৩ বছরের ওই মহিলার একিউট করোনারি সিন্ড্রোম এবং কিডনিতে সমস্যা ছিল। এর পাশাপাশি তার করোনা পজেটিভ হয়। এর ফলে গতকাল ওই মহিলার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে ওই ভদ্রমহিলার বাড়ি নিউ আলিপুরে।
এই অবস্থায় করোনার সাম্প্রতিক এই পরিসংখ্যান নতুন করে চিন্তা বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা অবলম্বন করাই এখন একমাত্র উপায়। উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।
(Feed Source: zeenews.com)
