আমেদাবাদ বিমান দুর্ঘটনায় বড় সিদ্ধান্ত সলমনের, বিশেষ বার্তা শাহরুখ, আমিরের

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় বড় সিদ্ধান্ত সলমনের, বিশেষ বার্তা শাহরুখ, আমিরের

১২ জুন, এই দিনটি এয়ার ইন্ডিয়ার জন্য একটি ব্ল্যাক ডে হয়ে থাকবে সারা জীবন। গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল AI – 171 বিমানটি। কিন্তু টেক অফের কিছুক্ষণ বাদেই ২৪২ জন যাত্রী নিয়ে আমেদাবাদ বিমানবন্দরের কাছে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিমানে শুধু ভারতীয় নয়, ছিলেন একাধিক বিদেশী যাত্রীও। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, তালিকায় ২৪২ জন জাতের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় এবং ৫৩ জন ছিলেন ব্রিটিশ নাগরিক। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত এবং নিহতদের সংখ্যা শতাধিক বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে।

বিমান দুর্ঘটনার কথা প্রকাশে আসতেই সাধারণ মানুষের পাশাপাশি স্তম্ভিত বলি তারকারাও। একের পর এক বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আহত এবং নিহতদের পরিবারের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করতে দেখা যায় শাহরুখ খানকেও।

বৃহস্পতিবার X হ্যান্ডেলে শাহরুখ পোস্ট করে লেখেন, ‘আমেদাবাদ দুর্ঘটনার খবর শুনে আমি ভীষণ ভাবে মর্মাহত… নিহত এবং আহতদের পরিবারের জন্য আমার প্রার্থনা।’ শাহরুখ খানের পাশাপাশি আমির খানও পোস্ট করেছেন এই বিমান দুর্ঘটনার প্রসঙ্গে।

আমির সোশ্যাল মিডিয়া একটি নোট পোস্ট করেন যেখানে তিনি লেখেন, ‘আজকের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মুহূর্তে আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে থাকা উচিত। এই বিধ্বংসী ঘটনায় যারা প্রভাবিত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে আমরা রয়েছি। স্টে স্ট্রং ইন্ডিয়া। Team AKP’

আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর শুধু আহত বা নিহতদের পরিবারের উদ্দেশ্যে বার্তা দিয়েই ক্ষান্ত হননি সলমন, নিয়েছেন একটি বড় পদক্ষেপ। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লিগ উদ্যোক্তাদের তরফ থেকে এটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লিগ এবং সলমন খান এই সময় দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আপাতত স্থগিত করে দেওয়া হল উদ্বোধনী অনুষ্ঠান। এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে যায়, দেশের এই কঠিন সময়ে সমস্ত কাজ স্থগিত রাখা সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।

বিমান দুর্ঘটনার পর বাতিল করে দেওয়া হয়েছে ‘কানাপ্পা’ নামক একটি মেগা বাজেট দক্ষিণের ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। অক্ষয় কুমার এবং বিষ্ণু মাঞ্চু দুজনেই অনুষ্ঠানে না আসার সিদ্ধান্ত নিয়েছেন, ফলে বাতিল করে দেওয়া হয়েছে অনুষ্ঠানে।

(Feed Source: hindustantimes.com)