Birbhum News: খরচ হবে ১৫ কোটি টাকা! ছাত্র ছাত্রীদের জন্য সুখবর দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়

Birbhum News: খরচ হবে ১৫ কোটি টাকা! ছাত্র ছাত্রীদের জন্য সুখবর দিল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়

১৪ একর জায়গা জুড়ে হতে চলেছে নতুন গবেষণা কেন্দ্র,আরও অন্যান্য সংযোজন হতে চলেছে

বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়

বীরভূম: ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই ১৯টি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করেই চলছে নিয়মিত পঠন-পাঠন। স্নাতক ও স্নাতকোত্তরে আরও ১৮টি বিষয়ের অনুমোদনে মিলতে চলেছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও জানা গিয়েছে, ক্যাম্পাসের পেছনে আনুমানিক প্রায় ১৪ একর জায়গা জুড়ে হতে চলেছে নতুন গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ভবন সম্প্রসারণ, বিজ্ঞান প্রযুক্তি ভবন।এছাড়াও আনুমানিক প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে হতে চলেছে উন্নতমানের থাকার হোস্টেল। ইতিমধ্যেই ভিনদেশের পড়ুয়ারাও আবেদনের মাধ্যমে আগ্রহ দেখাতে শুরু করেছেন।