Covid 19: একলাফে বাড়ল ৫ গুণ! দেশে করোনা আক্রান্ত ছাড়াল… নতুন করে মৃত্যু আরও…

Covid 19: একলাফে বাড়ল ৫ গুণ! দেশে করোনা আক্রান্ত ছাড়াল… নতুন করে মৃত্যু আরও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্ত। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৭০০ ছাড়িয়ে গেল। একেবারে ৫ গুণ বাড়ল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা। ২৫ মে শেষ সপ্তাহেই সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০০০ জন। 

দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরালায়। তারপর মহারাষ্ট্র ও দিল্লি। রাজধানী দিল্লিতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক। নতুন করে আরও ৭ জন প্রাণ হারিয়েছেন করোনায়। এরফলে চলতি বছরের প্রথম ৫ মাসে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। গোটা দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১০।

*প্রথম স্থানে কেরালা – ১১৪৭ জন

*দ্বিতীয় স্থানে – মহারাষ্ট্র -৪২৪

*তৃতীয় স্থানে – দিল্লি -২৯৪ জন আক্রান্ত

*চতুর্থ স্থানে – গুজরাত – ২২৩ জন

*পঞ্চম স্থানে – কর্ণাটক -১৪৮ জন

*ষষ্ঠ স্থানে – তামিলনাড়ু – ১৪৮ জন আক্রান্ত 

*সপ্তম স্থানে – পশ্চিমবঙ্গ – ১১৬ জন আক্রান্ত 

করোনা আক্রান্তের মৃত্যু:

দিল্লি – ১ (দিল্লিতে প্রথম মৃত্যু)

কর্ণাটক -১

মহারাষ্ট্র – ২

পাঞ্জাব -১

তামিলনাড়ু -১

দেশে কোভিডের বাড়-বাড়ন্তের পিছনে দায়ি ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়ান্ট। LF.7 এবং NB.1.8.1। রয়েছে নয়া স্ট্রেইন JN.1-ও। এবারে করোনা আক্রান্তদের শরীরে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ-ই দেখা যাচ্ছে। উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি, অবসাদ।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য হাসপাতালগুলিকে বিছানা, অক্সিজেন সিলিন্ডার, পরীক্ষার কিট এবং ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দিয়েছে। বয়স্ক, গর্ভবতী, প্রসূতি ও শিশুদের জলবহুল এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। বা জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

(Feed Source: zeenews.com)