Baba Vanga Predictions: যুদ্ধে রক্তের সুনামি নীল গ্রহে! এ বছরই জনশূন্য হবে পৃথিবী! মৃত্যু নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী…

Baba Vanga Predictions: যুদ্ধে রক্তের সুনামি নীল গ্রহে! এ বছরই জনশূন্য হবে পৃথিবী! মৃত্যু নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমনিতেই বাবা ভাঙ্গা (Baba Vanga Predictions) সারা পৃথিবীকে সন্ত্রস্ত করে রেখেছেন তাঁর নানা ভবিষ্যদ্বাণী দিয়ে। ইতিমধ্যেই তাঁর বহু পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে। ফলে, সাম্প্রতিক সময়ে মানুষ আর নিছক কৌতূহল নয়, রীতিমতো ভয়ার্ত ভাবে খোঁজ করছেন, বাবা ভাঙ্গা কোন কোন বিষয়ে কী কী বলে গিয়েছেন। সেটা জানতে গিয়েই তাঁরা আরও চিন্তায় পড়ে যাচ্ছেন। কারণ, এই ২০২৫ সাল নিয়ে নানা পূর্বাভাস (Baba Vanga 2025 Predictions) এই বুলগেরিয়ান নস্ত্রাদামুস দিয়েছেন। যার কিছু-কিছু ইতিমধ্যেই অনেকাংশে সত্য প্রমাণিত! বাকিগুলিও যদি সত্য হয়?

যুদ্ধ-যুদ্ধ

যেমন, এখন যুদ্ধ চলছে। রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-প্যালেস্টাইন, ইরান-ইসরায়েল। কিছু দিন আরে এর এক ফাঁকে হয়ে গেল ভারত-পাকিস্তান যুদ্ধও। যেসব যুদ্ধ-সমীকরণে নাম জড়িয়ে য়াচ্ছে কখনও ডোনাল্ড ট্রাম্পের, কখনও ভ্লাদিমির পুতিনের। যাতে অবধারিত একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনেতারা। আর যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কূটনীতিকরা।

শোকস্তব্ধ মহাবিশ্ব

বাবা ভাঙ্গা বলছেন পৃথিবী ক্রমশ জনশূন্য হয়ে যাবে! তিনি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ২০২৫ সালে ইউরোপ প্রায় জনশূন্য হয়ে যাবে! কিন্তু শুধু ইউরোপ কেন? সারা পৃথিবীতেই তো যুদ্ধ। আর, সত্যিই তো, যুদ্ধ বাধলে, সেটা যদি পরমাণুযুদ্ধ, তবে বিপুল ক্ষয়ক্ষতি অবধারিতই, মারাও যাবেন প্রচুর মানুষ– সামরিক-অসামরিক মিলিয়েই। ফলে, দেশে-দেশে মৃতদেহের পাহাড় তৈরি হওয়া কিছু আশ্চর্যের হবে না। জনশূন্য হবে নীল গ্রহ। কিন্তু সে তো হবে এক ভয়ংকর ছবি। শোকস্তব্ধ মহাবিশ্বে শোক করার জন্য, অনুতাপ করার জন্য, কাঁদার জন্য়ও কি তখন কেউ বেঁচে থাকবেন না?

ভয়ংকর ২০২৫ 

এটা ঠিক যে, ২০২৫ ভয়ংকর যাচ্ছে। দুর্ঘটনা, মৃত্য, রক্তপাত, ক্ষয়ক্ষতির শেষ নেই! মহাকুম্ভে বিপর্যয়, স্টেডিয়ামে পদপিষ্ঠ হওয়ার ঘটনা, বিমান দুর্ঘটনা, সেতু ভেঙে পড়া, প্রাকৃতিক দুর্যোগ– একের পর এক। শেষ নেই। ২০২৫-এর জুলাই মাসেই নাকি বড় ধরনের টালমাটাল হয়ে যেতে পারে বলে আশঙ্কা! এমনই নাকি গণনা বাবা ভাঙ্গারও।

অন্তিম পরিণতি

শনির বক্রী হচ্ছে এ মাসে। সেই হিসেবে, এমনিতেই বলা হচ্ছে, বেজে উঠতে পারে যুদ্ধের ডঙ্কা। তখনই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, এই জুলাই থেকেই কি মানবজাতি মহা ধ্বংসের দিকে এগিয়ে যাবে? ২০২৫ সালের জুলাই মাসের বিভিন্ন গ্রহের গতিবিধি, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী এবং বিশ্বব্যাপী ঘটনাবলী– সব যেন সেই পরিণতির দিকেই যাচ্ছে।

(Feed Source: zeenews.com)