জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী (Pakistani actress) আয়েশা খানের(Ayesha Khan Death) পচাগলা দেহ উদ্ধার ঘিরে ব্য়াপক চাঞ্চল্য। করাচিতে তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দেহ। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৬ বছর। পাকিস্তানি টেলিভিশনে একাধিক সিরিয়ালে আয়েশা অভিনয় করেছেন। সেই থেকেই তিনি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায়।
জানা গিয়েছে, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে থাকায় প্রতিবেশীরা বিষয়টি পুলিসকে জানায়। স্থানীয় পুলিস এসে বর্ষীয়ান অভিনেত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিসের দাবি, কয়েকদিন আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর সঠিক সময় ও কারণ এখনও নিশ্চিত করা যায়নি। সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর, তার মৃতদেহ সোহরাব গোঠে অবস্থিত এধি ফাউন্ডেশনের হিমঘরে পাঠানো হবে।
স্থানীয় সংবাদসূত্রের খবর, আয়েশা খানের মৃত্য়ু এক সপ্তাহ আগে হয়েছে। ইতোমধ্যে পুলিস আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে এবং তার কোনও পরিচিত আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত খুন বা অন্য কোনও সন্দেহজনক ঘটনার প্রমাণ মেলেনি।
অভিনেত্রীর একাকীর জীবন:
আরও জানা গিয়েছে, আয়েশা খান দীর্ঘদিন একাই থাকতেন। এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রতিবেদন অনুযায়ী, আয়েশা খান দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি ধীরে ধীরে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং একাকী জীবন যাপন করছিলেন।
কে ছিলেন আয়েশা খান?
২২ নভেম্বর, ১৯৪৮ সালে আয়েশা খানের জন্ম হয়। অভিনেত্রী কিছু জনপ্রিয় শো হল আখরি চাটান, টিপু সুলতান: দ্য টাইগার লর্ড, দহলিজ, দারারাইন, বোল মেরি মছলি, এবং এক অউর আসমান। আয়েশা ‘মুসকান’ এবং ‘ফাতিমা’ সহ বেশ কয়েকটি পাকিস্তানি ছবিতেও অভিনয় করেছেন। তিনি ভারতীয় ছবি ‘রাজু বান গয়া জেন্টলম্যান’-এও অভিনয় করেছেন।
অভিনেত্রী আকস্মিক মৃত্যুতে তাঁর ফ্যান, সহকর্মী এবং পুরো বিনোদন জগতে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অনুরাগীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে। অনেকেই তাঁকে পাকিস্তানি টেলিভিশনের অন্যতম পরিচিত ও শ্রদ্ধেয় মুখ হিসেবে স্মরণ করেছেন।
উল্লেখ্য, আয়েশা খানের বোন ছিলেন খালিদা রিয়াসত, যিনি নিজেও ছিলেন পাকিস্তানি টেলিভিশনের এক বিখ্যাত অভিনেত্রী। খালিদা ১৯৭০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত ছোট পর্দায় রাজত্ব করেছেন। তিনি ১৯৫৩ সালের ২৬ অগাস্টে মারা যান।
(Feed Source: zeenews.com)
