Bengali Archer Success: এশিয়া কাপ স্টেজ-টু ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে বাংলার ছেলে

Bengali Archer Success: এশিয়া কাপ স্টেজ-টু ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে বাংলার ছেলে

Bengali Archer Success: ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ স্টেজ-টু তে যোগ্যতা অর্জন করেন। রাজ্য থেকে একমাত্র তিনি সুযোগ পেয়েছেন। তাকে টুইটের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার দুই কোচের পাশে জুয়েল

ঝাড়গ্ৰাম: জোড়া সুযোগ অর্জন করে জঙ্গলমহলকে বিশ্বের দরবারে পৌঁছে দিল জুয়েল সরকার। তীব্র প্রতিকূলতা উপেক্ষা করে, যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপও এশিয়া কাপ স্টেজ-টু -র জন্য ভারতীয় দলে জায়গা নিশ্চিত করেন ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটে শুভেচ্ছা বার্তা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুনেতে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপ এবং এশিয়া কাপের জন্য বাছাই ট্রায়ালগুলিতে মুষলধারে বৃষ্টিপাত এবং প্রচণ্ড বাতাস দেখা গিয়েছিল। সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে, এশিয়া কাপ স্টেজ-২ ও যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে তার জায়গা নিশ্চিত করেন।