ধনী হতে চান…? ১% কমান ‘খরচ’ আর করুন এই একটি ‘জিনিস’, বড়লোক হওয়ার সুপারহিট ‘ফর্মুলা’!

ধনী হতে চান…? ১% কমান ‘খরচ’ আর করুন এই একটি ‘জিনিস’, বড়লোক হওয়ার সুপারহিট ‘ফর্মুলা’!
ধনী হতে চান…? ১% কমান ‘খরচ’ আর করুন এই একটি ‘জিনিস’, বড়লোক হওয়ার সুপারহিট ‘ফর্মুলা’!

আপনি কি মধ্যবিত্ত থেকে ধনী হতে চান? Zerodha CEO Nithin Kamath-এর এই পরামর্শ তাহলে শুধু আপনার জন্য। সম্প্রতি কামাত তাঁর পরামর্শে বলে দিয়েছেন ধনী হওয়ার জন্য মধ্যবিত্তদের ঠিক কী করা উচিত।

আপনি কি মধ্যবিত্ত থেকে ধনী হতে চান? Zerodha CEO Nithin Kamath-এর এই পরামর্শ তাহলে শুধু আপনার জন্য। সম্প্রতি কামাত তাঁর পরামর্শে বলে দিয়েছেন ধনী হওয়ার জন্য মধ্যবিত্তদের ঠিক কী করা উচিত।

আগামী কয়েকবছর ঠিক কীভাবে ফান্ড তৈরি করতে হবে আপনাকে? কোন খরচ কমানো উচিত আপনার? কোন বিষয়ে দিতে হবে বাড়তি নজর? আর ঠিক কোন জিনিস না করলে আপনার বড়লোক হওয়ার আশা দুরাশাই থেকে যাবে? জেনে নিন সব কিছু।

কীভাবে ছোট পরিবর্তন আপনার জন্য বড় ফলাফল নিয়ে আসতে পারে জানেন? এক্ষেত্রে জেরোধার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও নিতিন কামাথের বিনিয়োগের টিপসগুলিতে মনোযোগ দিয়ে বুঝে নেওয়া জরুরি। নিতিন কামাথ তাঁর পরামর্শে এবার বলে দিলেন ধনী হওয়ার সেই মোক্ষম সিক্রেট ফর্মুলা।

মধ্যবিত্তের তকমা ছেড়ে বড়লোক হতে চাইলে কী করা উচিত? উত্তর বলে দিলেন নীতিশ। তিনি বলেন যে ধনী হওয়ার কোনও শর্টকাট নেই। এর জন্য আপনার ধৈর্য এবং জীবনে শৃঙ্খলা প্রয়োজন। আসলে মধ্যবিত্তের ফাঁদ থেকে বেরিয়ে আসা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে। তার জন্য করতে হবে সঠিক কৌশল।

ধনী হতে হলে, নীতিন কামাতের এই পরামর্শ মেনে চলুন –
অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করে নীতিন কামাত লিখেছেন যে তাঁকে প্রায়শই জিজ্ঞাসা করা হয় কী ভাবে ধনী হওয়া সম্ভব? কিন্তু আদতে ধনী হওয়ার কোনও শর্টকাট নেই, এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে।

তিনি একইসঙ্গে তাঁর পরামর্শে বলেন, আপনার কখনই এমন কিছু কেনা উচিত নয় যা আপনার প্রয়োজন নেই এবং এই জাতীয় জিনিসের জন্য আপনার কখনই ঋণ নেওয়া উচিত নয়।

স্বাস্থ্য বীমা আবশ্যক:
একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে দ্বিতীয় বড় বিষয় হল স্বাস্থ্য বীমা না থাকা।
নীতিশ এই প্রসঙ্গে Zero1by Zerodha-এর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। এই ভিডিওতে, প্রতিষ্ঠাতা এবং সিইও প্রতীক সিং মানুষকে জানান ধনী হওয়ার জন্য আপনাকে ঠিক কী করতে হবে এবং কোন সেই ‘জিনিস’ যা আপনাকে এক অন্তহীন চক্রে আটকে ফেলতে পারে।

প্রতীক সিং বললেন, কঠোর পরিশ্রম, তারপর ঋণ নিয়ে বাড়ি কেন এবং ভাল পোশাক পরো যাতে অন্যদের প্রভাবিত করা যায়… এটি সবমিলিয়ে আসলে একটি অন্তহীন চক্র যেখানে মানুষ প্রায়শই আটকা পড়ে যায়। মানুষ তাদের বেতন ‘ব্যয় করার’ জন্য দেখে, সঞ্চয় বা বৃদ্ধি করার জন্য নয়। এখন প্রশ্ন হল, মধ্যবিত্তরা কীভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে?

খরচ ১% কমানো:
মধ্যবিত্তদের পরামর্শ দিয়ে তিনি বলেন, সবার আগে প্রত্যেকের উচিত মাসিক খরচ লিখে রাখা। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত খরচ কমানোও উচিত। এরপর মাসিক খরচ মাত্র এক শতাংশ কমিয়ে দিন এবং সেই টাকা সঞ্চয় করে প্রতি মাসে বিনিয়োগ করুন।

জরুরি তহবিল অপরিহার্য:
জরুরি তহবিল তৈরির উপরও জোর দিয়েছেন কামাত। তিনি বলেন যে প্রত্যেকেরই জানা উচিত যে চাইলেই কীভাবে ৬ মাসের মাসিক খরচের সমপরিমাণ সঞ্চয় করা সম্ভব।

সেক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হন এবং প্রায়ই বড় অঙ্কের ক্যাশ জমা করেন, তাহলে সমস্ত লেনদেনের রেকর্ড রাখুন এবং প্রমাণ সংরক্ষণ করুন।

(Feed Source: news18.com)