মাদক পাচারে অভিযুক্ত খোদ পুলিশকর্মী। ২০ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন পুলিশ কর্মী আলিপুরদুয়ারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য।
‘স্বাস্থ্য ভবনের কর্মী’, ভুয়ো পরিচয়ে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নেওয়ার অভিযোগ! ২ মূল পাণ্ডা-সহ গ্রেফতার ৫ representative image
Image: News18
আলিপুরদুয়ার: মাদক পাচারে অভিযুক্ত খোদ পুলিশকর্মী। ২০ কেজি গাঁজা-সহ গ্রেফতার তিন পুলিশ কর্মী আলিপুরদুয়ারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সূত্রের খবর, গ্রেফতার হওয়া তিন পুলিশকর্মীর মধ্যে এক জন হোমগার্ড অন্য দুই জন সিভিক পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, তিন জনের মধ্যে এক জনের বাড়ি কোচবিহারে। অন্য দুই জন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। আলিপুরদুয়ার জংশন জি.আর.পি-তে কর্মরত ছিলেন তারা। জানা গিয়েছে, টোটোতে করে গাঁজা নিয়ে জংশন স্টেশনের দিকে যাচ্ছিল।
স্টেশনের কাছেই গোপন সুত্রে খবর পেয়ে অভিযান জেলা পুলিশের। ট্রেনে করে এই গাঁজা কাঞ্চন কন্যা ট্রেনে শিয়ালদা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলেই পুলিশ সূত্রে খবর। যদিও তার আগেই পুলিশের হাতে গ্রেফতার তিন।
প্রসঙ্গত, গত শনিবারই খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের ওয়ারিশ জোতে খড়িবাড়ি পুলিশের হানায় উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। বাড়িতে বসেই মাদকের কারবার করত ধৃত। দুই জায়গায় জোড়া হানা দিয়ে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ টাকার মাদক সামগ্রী।
(Feed Source: news18.com)