Education news: একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার নিয়মে বিরাট পরিবর্তন! ঘোষণা করল সাংসদ

Education news: একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষার নিয়মে বিরাট পরিবর্তন! ঘোষণা করল সাংসদ

Education news: একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা এ বার থেকে স্কুলই নেবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে বলা হয়েছে, রাজ্য সরকার অধীনস্থ স্কুলগুলিকে সেপ্টেম্বরের যে কোনও সময়ের মধ্যে একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার নিয়মে বদল

কলকাতা: একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা এ বার থেকে স্কুলই নেবে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে বলা হয়েছে, রাজ্য সরকার অধীনস্থ স্কুলগুলিকে সেপ্টেম্বরের যে কোনও সময়ের মধ্যে একাদশের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ করতে হবে। গত বছর পরীক্ষার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে। কিন্তু চলতি বছর স্কুলে স্কুলে বই দেরিতে পৌঁছনো-সহ আরও সমস্যা থাকার কারণে স্কুলের উপরেই পরীক্ষার সময় স্থির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।