Raja Raghuvanshi Murder Update: শুধু সোনম-রাজের প্রেম নয়, রাজা হত্যাকাণ্ডের কারণ আরও বড় কিছু? ইঙ্গিত মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর

Raja Raghuvanshi Murder Update: শুধু সোনম-রাজের প্রেম নয়, রাজা হত্যাকাণ্ডের কারণ আরও বড় কিছু? ইঙ্গিত মেঘালয়ের উপমুখ্যমন্ত্রীর

যে তিনজনকে মেঘালয় পুলিশ নতুন করে গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছেন একজন ফ্ল্যাট মালিক, সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী এবং একজন বেসরকারি নিরাপত্তারক্ষী৷

মেঘালয়ে কাণ্ডে নতুন মোড়?

শুধু রাজ কুশাওয়ার সঙ্গে সোনম রঘুবংশীর প্রেম নয়৷ মেঘালয়ে হনিমুনে গিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের পিছনে রয়েছে আরও বড় কোনও কারণ? এমনই বিস্ফোরক ইঙ্গিত দিলেন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টোন টিনসন৷ রাজ্য স্বরাষ্ট্র দফতরের মন্ত্রীও তিনি৷ সেই সূত্রেই টিনসন জানিয়েছেন, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছে৷ যেখান থেকে তদন্ত অন্য দিকেও মোড় নিতে পারে৷