Arijit Singh In Forest: প্রতি গানে ২০ লক্ষ টাকা চার্জ! রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং, চোখ কপালে সকলের

Arijit Singh In Forest: প্রতি গানে ২০ লক্ষ টাকা চার্জ! রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং, চোখ কপালে সকলের

Arijit Singh In Jungle: এ বোধহয় তাঁর পক্ষেই সম্ভব। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। গোটা বিশ্ব তাঁর গলার জাদুতে মুগ্ধ। তাঁর এক একটা কনসার্টের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শ্রোতারা।

রাতে আউশগ্রামের জঙ্গলে অরিজিৎ সিং!দেখে অবাক সকলেই

বর্ধমান: এ বোধহয় তাঁর পক্ষেই সম্ভব। তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। গোটা বিশ্ব তাঁর গলার জাদুতে মুগ্ধ। তাঁর এক একটা কনসার্টের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শ্রোতারা। সেই অরিজিৎ সিংকে মঙ্গলবার রাতে পাওয়া গেল পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে। সঙ্গে নিরাপত্তা রক্ষী রাখার বালাই নেই। সঙ্গীদের নিয়ে ঘুরলেন জঙ্গলে। চোখের সামনে দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে দেখে অবাক হলেন সকলেই। তাঁদের সঙ্গে হেসে কথা বললেন অরিজিৎ। কুশল বিনিময় করলেন। ছবিও তুললেন তাঁদের সঙ্গে। আবারও প্রমাণ করলেন, বরাবর মাটির কাছাকাছি থাকতেন পছন্দ করেন জিয়াগঞ্জের বাসিন্দা তারকা অরিজিৎ।