Ek Taraf Mohammed, Ek Taraf Krishna: ‘একদিকে মহম্মদ, আরেকদিকে কৃষ্ণ’, হিন্দু-মুসলিম ঐক্যেই ইংরেজ বধ, দেশের দিল জিতলেন গিল…

Ek Taraf Mohammed, Ek Taraf Krishna: ‘একদিকে মহম্মদ, আরেকদিকে কৃষ্ণ’, হিন্দু-মুসলিম ঐক্যেই ইংরেজ বধ, দেশের দিল জিতলেন গিল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০ বছরের ব্রিটিশ রাজ গুঁড়িয়ে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত (ENG vs IND)। অধিনায়ক হিসেবে শুভমন গিলের (Shubman Gill) এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। দেশের ৩৭তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে লিডসে প্রথম টেস্ট খেলল।

কিন্তু শুভমনের অধিনায়ক হিসেব একেবারেই স্মরণীয় হল না। লিডসে ভারতকে ৫ উইকেটে হারত হলে টেস্টের শেষ দিনে! শুভমন বাইশ গজের ইতিহাসে এমনই এক অধিনায়ক হিসাবে থেকে যাবেন, যে যাঁর দলের মোট ৫ জন সেঞ্চুরি করল, তবুও টেস্ট হারল! এমন ঘটনা আগে ঘটেনি কখনও। তবে টেস্ট হেরেও দেশের দিল জিতলেন গিল…

শুভমন ম্যাচ চলাকালীন এক সময়ে যা বললেন, তা এখন ভাইরাল হয়ে গেল। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ঘটনা। ব্রিটিশরা ৫০ রান তুলে ফেলেছিল কোনও উইকেট না হারিয়েই। ১৭ ওভারের খেলা চলছিল তখন। প্রসিধ কৃষ্ণা তখন বল করছিলেন। ঋষভ পন্থের পাশে স্লিপে দাঁড়িয়ে শুভমন বলে ওঠেন, ‘একদিকে মহম্মদ (মহম্মদ সিরাজ), আরেকদিকে কৃষ্ণ (প্রসিধ কৃষ্ণা), এবার তো ধ্বংসলীলা চলবে…’ শিখ পরিবারের সন্তান শুভমন। তাঁর মুখে হিন্দু-মুসলিম ঐক্যে ইংরেজ বধের হুঙ্কার হৃদয় জয় করে নিয়েছে দেশবাসীর।

যেন স্বাধীনতার সময়ে ফিরে গিয়েছে মানুষ। ভারতকে স্বাধনীতা এনে দিয়েছিলেন দেশের বীর সন্তানরা। তাঁদের না ছিল ধর্মের পরিচয়, না ছিল জাতের পরিচয়। তাঁদের একটাই পরিচয় ছিল- তাঁরা স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ পরাধীনতার শিকল ছিঁড়ে দেশকে মুক্তি দিতে তাঁরা প্রাণ দিতেও দু’বার ভাবেননি। সেই দেশেরই ছেলে শুভমন। হতেই পারে অধিনায়ক হিসেবে জীবনের প্রথম টেস্ট হেরেছেন তিনি। কিন্তু হৃদয় তো জিতলেন… পঞ্চম দিনে শেষ ইনিংসে ৩৭১ রান তুলে ফেলে ইংল্যান্ড। অবিশ্বাস্যভাবে হেরে যায় ভারত।  সেঞ্চুরিও কম পড়ে গেল শেষবেলায়! আর জসপ্রীত বুমরা নির্ভরতাই ডুবিয়ে দিল…

(Feed Source: zeenews.com)