
কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিপত্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলার মহারাজ তিনি। সবার প্রিয় দাদা। সে যাই হোক, এবার মহারাজের বাড়িতেই আসছেন সইফ আলি খানের মেয়ে সারা আলি খান। তা হঠাৎ কি প্রয়োজন? সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে অভিনয় করছেন নাকি?
খবর, খুব জলদিই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তাতে দাদার চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। তবে ডোনা কে হবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। যদিও সারার আগমন ঘটছে অন্য এক হেতুতে।
বৃহস্পতিবার সকালে কলকাতায় আসছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। CAB পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন দুই তারকা। প্রোমোশন করবেন মেট্রো ইন দিনো-র। বৃহস্পতিবার বিকেল ছটার সময় মাঠে আসার কথা দুজনের।
মনসুর আলি খান পতৌদির নাতনি। অর্থাৎ ক্রিকেটের প্রতি টান তো থাকবেই। জানা গিয়েছে, ইডেনে বসে খেলা দেখতে বিশাল উৎসাহে সইফ-কন্যা। আর তারপর ম্যাচ শেষেই দুজনের গন্তব্য হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি।
সানা ও আদিত্যকে ডিনারের আমন্ত্রণ জানানো হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে। এর আগে আমির খানের মতো তারকারা গিয়েছেন বেহালায়। এবার সারা-আদিত্যর পালা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনে পারফর্ম করেছিলেন সুনিধি চৌহান।
সৌরভের বায়োপিক সম্পর্কে:
২০২১ সালেই ঘোষিত হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটি। তবে তারপর থেকে কখনো রণবীর কাপুর, কখনো আবার আয়ুষ্মান খুরানার মতো তারকার নাম এসেছে সামনে। অবশেষে চলতি মাসে রাজকুমার রাও সৌরভের বায়োপিকে থাকার খবরে দিয়েছেন সিলমোহর।
দাদা এক সাক্ষাৎকারে নিজের বায়োপিক সম্পর্কে জানিয়েছেন, ‘সব কিছু ঠিকঠাক চলছে। আগামী (২০২৬ সাল) ডিসেম্বরেই সিনেমাটা মুক্তি পাবে। জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। প্রি-প্রোডাকশন, গল্প লেখা এবং স্ক্রিপ্ট তৈরিতেই আসলে সময়টা বেশি লাগে। কিন্তু শুটিং-এ খুব একটা সময় লাগবে না। তিন মাসের শিডিউল, তারপর পোস্ট-প্রোডাকশনে আবার সময় যাবে।’
(Feed Source: hindustantimes.com)
