দেব-রুক্মিণীর বিয়েতে কোন মনের ইচ্ছে পূরণ করবেন স্বস্তিকা? বিয়ের ডেট কি ফাইনাল?

দেব-রুক্মিণীর বিয়েতে কোন মনের ইচ্ছে পূরণ করবেন স্বস্তিকা? বিয়ের ডেট কি ফাইনাল?

এই মুহূর্তে টলিউডের সব থেকে চর্চিত এবং জনপ্রিয় জুটি দেব এবং রুক্মিণীর জুটি। বিগত বেশ কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে রয়েছেন তাঁরা। তবে প্রেম বেশ মাখোমাখো হলেও বিয়ে নিয়ে এখনই চিন্তা ভাবনা করছেন না এই তারকা জুটি। তবে এবার দেব রুক্মিণীর বিয়ে নিয়ে যা বললেন স্বস্তিকা, তাতে মনে হচ্ছে শুভক্ষণ আসতে আর বেশি দেরি নেই।

সম্প্রতি incodametrotv – এর তরফ থেকে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রুক্মিণী এবং স্বস্তিকা পাশাপাশি বসে রয়েছেন এবং সাক্ষাৎকার দিচ্ছেন। রুক্মিণী একটি অফ হোয়াইট রঙের ড্রেস পরে রয়েছেন এবং অন্যদিকে স্বস্তিকা পরে রয়েছেন একটি গোলাপী রঙের শাড়ি।

আড্ডা চলাকালীন রুক্মিণী এবং দেবের ঘুরতে যাওয়ার ছবি প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘ওরা যখন কোথাও ঘুরতে যায়, তখন একসঙ্গে ছবি দেয় না, আলাদা আলাদা দেয়।’ স্বস্তিকার কথার মাঝেই রুক্মিণী বলে ওঠেন,’ আমরা আলাদা আলাদাই ঘুরতে যাই।’ রুক্মিণীকে থামিয়ে তখন স্বস্তিকা বলেন, ‘সে যাই হোক, ঘুরতে যাওয়ার ছবিগুলো ভীষণ সুন্দর হয় তাই আমি জিজ্ঞাসা করি তোরা কোথায় ঘুরতে গিয়েছিস বলিস আমিও যাব।’

এই ঘুরতে যাওয়ার প্রসঙ্গেই উঠে আসে রুক্মিণীর বিয়ের প্রসঙ্গ। স্বস্তিকা বলেন, ‘ওরা কবে বিয়ে করবে, সেটা ওদের ব্যাপার। তবে যখন হোক করবে তো। তবে যখনই করুক না কেন আমার একটাই কথা তোমরা বাবা ডেস্টিনেশন ওয়েডিং করো, আমি একটু ঘুরতে যেতে চাই।’

স্বস্তিকা আরও বলেন, ‘আর একটা কথা, অন্তত তিন চার দিনের অনুষ্ঠানের ব্যবস্থা রেখো যাতে আমি সুন্দর করে সাজতে পারি আর নাচ করতে পারি। এটাই আমার ইচ্ছা। তোমাদের বিয়েতে আমি খুব আনন্দ করতে চাই।’

সবশেষে স্বস্তিকার কথা টেনে রুক্মিণী হাসতে হাসতে বলেন, ‘অবশ্যই বিয়ের কথা ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং যে হবে সেটা বলবো না, ওই যেমন এখন ইনস্টাগ্রামে বলি না কোথায় ঘুরতে যাচ্ছি, তেমন।’ রুক্মিণীর কথা শুনে হাসতে শুরু করেন সকলে।

(Feed Source: hindustantimes.com)