
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বললেন শুভাংশু শুক্লা। প্রধানমন্ত্রীকে জানালেন মহাকাশ থেকে কেমন দেখতে আমাদের ভারত। ভারতীয় নভশ্চর মোদীকে জানালেন ২৪ ঘণ্টায় তাঁরা পৃথিবীকে কীভাবে প্রদক্ষিণ করছেন। কীভাবে অবাক করার মতো ১৬ বার সূর্যোদয় ও ১৬ বার সূর্যাস্ত দেখছেন। শুভাংশুর কথা শুনে আপ্লুত প্রধানমন্ত্রী।
বর্তমানে Axiom-4 mission-এ মহাকাশে রয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। প্রধানমন্ত্রীকে শুভাংশু বলেন, পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরের কক্ষপক্ষে এই যাত্রা শুধু আমরা নয় গোটা দেশের। কারণ যখন ছোট ছিলাম তখন ভাবতাম তখন কখনও ভাবিনি যে মহাকাশচারী হতে পারব। কিন্তু আমি মনে করি আপনার নেতৃত্বে আজকের ভারত সেই সুযোগ করে দিয়েছে। আমার জন্য এটা খুব গর্বের। গোটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি।
শুভাংশুর কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, শুভ আপনি পৃথিবী থেকে অনেক দূরে যেখানে মাধ্যাকর্ষণ প্রায় নেই। কিন্তু প্রতিটি ভারতবাসী দেখছে আপনি কতটা মাটির কাছকাছি। আপনি যে গাজরের হালুয়া নিয়ে গিয়েছিলেন তা আপনারা সহযোগিদের খাইয়েছেন?
শুভাংশ বলেন, খাওয়ার জন্য কিছু জিনিস এনেছিলাম। তার মধ্যে ছিল গাজরের হালুয়া, মুগদালের হালুয়া ও আমরস। চাইছিলাম আমার সঙ্গীরাও তার স্বাদ পাক। সবাই বসে আমরা খেয়েছি। সবার খুব ভালো লেগেছে।
প্রধানমন্ত্রী শুভাংশুকে বলেন, পৃথিবী মাকে পরিক্রমা করার সৌভাগ্য পেয়েছেন আপনি। এখন পৃথিবীর কোন জায়গায় উপর দিয়ে যাচ্ছেন? শুভাংশু বলেন, ঠিক এই মুহূর্তে আমি বলতে পারব না। তবে একটু আগে জানলা দিয়ে বাইরে দেখছিলাম। তখন হাওয়াইয়ের উপর দিয়ে যাচ্ছিলাম। আমরা দিনে ১৬ বার পৃথিবী পরিক্রমা করি। ১৬ বার সূর্যোদয় ও ১৬ বার সূর্যাস্থ দেখি। খুব আশ্চর্যজনক দৃশ্য। আপনার সঙ্গে যখন কথা বলছি তখন ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় দৌড়াচ্ছি। এই গত দেখায় আমাদের দেশ কতটা গতিতে দৌড়াচ্ছে। অন্তরীক্ষ থেকে পৃথিবীকে প্রায় একইরকম লাগে। প্রথমবার ভারতকে যখন দেখলাম তা অনেক বড় দেখায়।
(Feed Source: zeenews.com)
