
২০০৭ সালে মাত্র ১৭ বছর বয়সে জিটিভির সারেগামাপা জিতেছিলেন অনীক ধর। এরপর জি বাংলার সারেগামাপা জেতার পর তিনি শুরু করেছিলেন তাঁর সঙ্গীত জীবন। বিগ বস বাংলার প্রথম সিজনের বিজয়ীও হয়েছিলেন তিনি। এবার ছোট পর্দায় দেখা যাবে এই গায়ককে।
সম্প্রতি জানা গিয়েছে, সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নামক একটি নন ফিকশন অনুষ্ঠানে দেখা যাবে গায়ককে। জি বাংলার পর এই মুহূর্তে সান বাংলার এই অনুষ্ঠানটি টিআরপির দিক থেকে এগিয়ে রয়েছে অনেকটাই। সুদীপ্তা উপস্থাপিত এই অনুষ্ঠানটির চলছে সিজন ২।
ইতিমধ্যেই ২০০ পর্ব পার করে ফেলেছে অনুষ্ঠানটি। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনের ফাইনাল পর্বেও পৌঁছে গেছে এই অনুষ্ঠান। এই ফিনালে পর্বেই উপস্থিত থাকতে দেখা যাবে জনপ্রিয় গায়ক অনীক ধরকে। অনুষ্ঠানে তিনি শুধু গান গাইবেন তা নয়, শোনাবেন নিজের জীবনের অনেক না জানা গল্প।
অনুষ্ঠানটি প্রসঙ্গে গায়ক বলেন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ ভীষণ খুশি। চোখের সামনে লক্ষ্মীদের দেখে ভীষণ অনুপ্রাণিত হচ্ছি। পুরো অনুষ্ঠানটা বেশ মজার। সবাই খেলতে পারবে, জিততেও পারবে। এখানে এসে মনে হচ্ছে সত্যিই যেন লক্ষ্মীলাভ হয়েছে।
তিনি আরও বলেন, সুদীপ্তাদি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওঁর উপস্থাপনা অসাধারণ। এই অনুষ্ঠানে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হলো। সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে।
প্রসঙ্গত, ৩০ জুন সন্ধ্যে ছটায় সান বাংলায় সম্প্রচারিত হবে সিজন ২ – এর ফিনালে পর্ব। অনুষ্ঠানের বিজয়িনী পাবেন ২ লক্ষ টাকা। অনুষ্ঠানটি শুধুমাত্র একটি খেলা নয়, বাংলার দিদিদের স্বপ্ন পূরণ করার একটা প্ল্যাটফর্ম।
(Feed Source: hindustantimes.com)
