Shefali Jariwala With Indian Cricketer: অন্ধকারে উদ্দাম খেলায় শেফালী! দাঁড়িয়ে কাঁপছেন দেশের স্টার ক্রিকেটার, সেই রাতেই…

Shefali Jariwala With Indian Cricketer: অন্ধকারে উদ্দাম খেলায় শেফালী! দাঁড়িয়ে কাঁপছেন দেশের স্টার ক্রিকেটার, সেই রাতেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের (COVID-19) সময়ে প্রিয়জনদের হারিয়ে, মানুষ ভীষণ ভাবে উপলব্ধি করেছিল যে, মৃত্যু বড়ই অনিশ্চিত। সম্প্রতি আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর আবারও সেই লব্জ মানুষের মুখে ঘুরছে। গতকাল অর্থাত্‍ শুক্রবার রাতে আবারও এমন এক খবর এসেছে, যা বিহ্বল করেছে। মাত্র ৪২-এ প্রয়াত হয়েছেন অভিনেত্রী শেফালী জরীওয়ালা (Shefali Jariwala)! জানা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে ‘কাঁটা লাগা’ (Kaanta Laga) স্টারের। যদিও শেফালীর প্রয়াণের কারণ নিয়ে রহস্য ঘনিয়েছে।

শেফালীর প্রয়াণের পরেই তাঁর একের পর এক পুরনো ভিডিয়ো ভাইরাল হচ্ছে। এবার মডেল-অভিনেত্রীর গতবছরের এক ভিডিয়ো ফের নতুন করে নেটপাড়ায় ঘুরতে শুরু করেছে। গতবছর ৯ নভেম্বর ২৫ বছরে পা দিয়েছিলেন ক্রিকেটার পৃথ্বী শ (Prithvi Shaw)। জন্মদিনে শেফালী ছাড়াও তাঁর একাধিক বান্ধবীদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন তিনি। পৃথ্বী এরপর ঘরের আলো নিভিয়ে রমনীদের সঙ্গে উদ্দাম অন্তরঙ্গ নাচে মেতে ওঠেন। সেই ভিডিয়ো তখন নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। যা দেখে পৃথ্বীকে চরম কটাক্ষ করেছিল নেটপাড়া। ২০২১ সালের পর আর পৃথ্বীকে দেশের জার্সিতে দেখা যায়নি। পৃথ্বীকে পরবর্তী সচিন তেন্ডুলকর হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু শেফালীর সঙ্গে সেই ভিডিয়োর পর তাঁকে শক্তি কাপুর, প্রেম চোপড়ার মতো বলিউডের ভিলেনের সঙ্গে তুলনা করেছিলেন অনেকে। কেউ কেউ আবার পৃথ্বীর ভিতর বিনোদ কাম্বলির ছায়াও দেখতে পেয়েছিলেন।

২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বীর নেতৃত্বে। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’। মহারাষ্ট্রের ক্রিকেটার তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের! সেই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বয়সে, টেস্ট অভিষেকেও সেঞ্চুরি পান পৃথ্বী। তবে ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গেলেন মধ্যগগণে থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী যেন আর পৃথ্বীতে নেই! ক্রিকেট তাঁর জীবনে গণ্য় হয়ে গিয়েছে মুখ্য় হয়ে উঠেছে তাঁর রঙিন জীবনযাপন, নারীসঙ্গ ও বিতর্ক।

(Feed Source: zeenews.com)