লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতরান হাঁকিয়েছিলেন। কিন্তু এরপর থেকে ক্রমেই হারিয়ে গিয়েছেন পৃথ্বী শ। ব্যক্তিগত জীবনে ওঠাপড়া, টালমাটাল পরিস্থিতিতে ক্রিকেট থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন। কিন্তু এবার ফের একবার ক্রিকেটের গ্রহে ফিরতে চান পৃথ্বী। একসময়ের বিস্ময় বালক হিসেবে তাঁকে উল্লেখ করা হত। এমনকী সচিন তেন্ডুলকরের ছায়াও অনেকে দেখেছিলেন পৃথ্বীর মধ্য়ে। ফের নিজের চেনা ক্রিকেটার সত্ত্বাকে ফিরিয়ে আনার লড়াইয়ে কঠোর সিদ্ধান্তও নিয়েছেন পৃথ্বী। ২৬ বছরের এই তরুণ ক্রিকেটার এবার তাঁর ঘরোয়া ও আন্তর্জাতিক…










