চারশোর কাছাকাছি রান তাড়া করে জয়, মেয়েদের ক্রিকেটে বিশ্বরেকর্ড বাংলার মেয়েদের
কলকাতা: মহিলা ক্রিকেটে এমনটা আগে কখনও হয়নি। ঘরােয়া ক্রিকেট হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক। চারশোর কাছাকাছি রান তাড়া করে জয়। এমনটাই সম্ভব নাকি! হ্যাঁ, সেই অসম্ভবকেই সম্ভব করে দেখাল বাংলার সিনিয়র মেয়েরা। মেয়েদের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা দল। সেখানেই চারশোর কাছাকাছি রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাংলার মেয়েরা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ৫ উইকেটে হরিয়ানাকে হারিয়ে সেমিতে জায়গা পাকা করল তারা। লক্ষ্য ছিল ৩৯০। যা পাঁচ বল বাকি থাকতেই তুলে নেয় বাংলা মহিলা ক্রিকেট…


